অবৈধ পকেট কমিটি বাতিলের দাবিত কলেজের পরিচালনা পর্ষদ নিয়ে মানববন্ধন
সিরাজদিখান প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান বিক্রমপুর আদর্শ কলেজের পরিচালনা পর্ষদের কমিটি নিয়মবর্হিভূতভাবে কাউকে না জানিয়ে অনুমোদনের অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। আদর্শ ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের অবৈধ পকেট কমিটি গঠনে কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন কলেজ গেটের সামনে তারা বর্তমান পরিচালনা পর্ষদ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।
মানববন্ধনে কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাছিম খান,সিরাজদিখান উপজেলা যুবদল সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ভূইয়া,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক ছিদ্দিক মোল্লা,সিরাজদিখান উপজেলা যুবদল সদস্য সচিব শাহাদাৎ শিকদার,সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দল আহব্বায়ক আজিজুল হক ভূইয়া,মহিলা দল নেত্রী শিক্ষক মাহমুদা আক্তারসহ বক্তারা অভিযোগ করে বলেন, অভিভাবক, ছাত্র ও স্থানীয়দের মতামতকে উপেক্ষা করে রাতের আধারে অধ্যক্ষ নিজে একটি পকেট কমিটি গঠন করছে। কলেজের অভিভাবক, ছাত্র, শিক্ষক ও স্থানীয়দের অন্ধ্যকারে রেখে তিনি অধ্যক্ষ স্বেচ্ছাচারি মনোভাব নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি পকেট কমিটি জমা করেছেন, আমরা সেই কমিটি প্রত্যাখ্যান করছি এবং সকলের মতামতের ভিত্তিতে এই পরিচালনা কমিটি গঠনের দাবি জানাই।
মানববন্ধনে কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ আরও করেন, সংশ্লিষ্টদের না জানিয়ে এবং নিয়ম বহির্ভূতভাবে কলেজের বর্তমান পরিচালনা পর্ষদ কমিটির অনুমোদন নেওয়া হয়েছে। তারা এ কমিটি নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।
বক্তারা বলেন, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মতামতকে গুরুত্ব দিয়ে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। তারা বর্তমান পরিচালনা পর্ষদ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান। মানববন্ধন থেকে দ্রুত বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
এ বিষয়ে আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওয়াহিদুর রহমান খান বলেন, তিন মাস আগেই নিয়ম মেনে কমিটির প্রস্তাব করে কমিটি অনুমোদন হয়েছে।
Leave a Reply