1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে মহাসড়কে চাকা ব্লাস্ট হয়ে উল্টে গেল অ্যাম্বুলেন্স ,আহত ৪ - বিক্রমপুর চিত্র
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ ডিবির জালে  ইয়াবাসহ আটক ২  সিরাজদিখানে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল, নিরাপত্তায় অর্ধশত পুলিশ মুন্সীগঞ্জে মহাসড়কে চাকা ব্লাস্ট হয়ে উল্টে গেল অ্যাম্বুলেন্স ,আহত ৪ সিরাজদিখানে স্কুলছাত্রীকে প্রকাশ্যে কান ধরে ওঠবস করানোর অভিযোগ  টঙ্গীবাড়িতে পাইপগান ও ডিস্ক ব্রেক কুড়ালসহ গ্রেফতার ২ মুন্সীগঞ্জে মেঘনা নদীতে ভেসে উঠল হাত বাধা নারী ও পুরুষের মরদেহ মুন্সীগঞ্জের আড়িয়ল বিলের মাছে বৈজ্ঞানিক গবেষণা মিললো মাইক্রোপ্লাস্টিক মুন্সীগঞ্জে হাসপাতালে ভর্তি  ৪ জন সিজারিয়াস রোগীকে দ্রুত সরিয়ে নিলো ফায়ার সার্ভিস টংগীবাড়ীতে বাড়ির সামনে ইয়াবা বিক্রির সময় ৭০ পিসসহ নারী আটক  টঙ্গিবাড়ীত সোনারং জোড়া মঠ দেখতে এলেন মালদ্বীপের রাষ্ট্রদূত

মুন্সীগঞ্জে মহাসড়কে চাকা ব্লাস্ট হয়ে উল্টে গেল অ্যাম্বুলেন্স ,আহত ৪

  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১০ টাইম ভিউ

মুন্সীগঞ্জে মহাসড়কে চাকা ব্লাস্ট হয়ে উল্টে গেল অ্যাম্বুলেন্স ,আহত ৪

নিজস্ব প্রতিনিধি- ঢাকা-মাওয়া  এক্সপ্রেসওয়েতে পেছনের চাকা ব্লাস্ট হয়ে অ্যাম্বুলেন্স উল্টে ৪ জন আহত হয়েছেন। শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠিয়েছে।
শনিবার (৯ আগস্ট) , বিকেল ৫ টার দিকে  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানা এলাকার মুরাল এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর শ্রীনগর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
তিনি বলেন, “অ্যাম্বুলেন্সটি ঝিনাইদহ থেকে একজন রোগীকে নিয়ে কাকরাইলের ইসলামি ব্যাংক হাসপাতালে যাচ্ছিল। পথে পেছনের চাকা ব্লাস্ট হয়ে গাড়িটি উল্টে যায়। গাড়িতে চালক, রোগী ও স্বজনসহ মোট ৫ জন ছিলেন।
ফায়ার সার্ভিস কর্মীরা অ্যাম্বুলেন্সে আটকা পড়া রোগীসহ ৪ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে নিজস্ব অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতরা হলেন, জমিরউদ্দীন আনসারী (৫৩), শহিদুল ইসলাম (৪৫),তারজিন জাহান (৫০), সাদিকা আনসারী (১২)।
আহত সকলের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার গোলামনগর গ্রামে।
ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে কিছু সময় যানজট সৃষ্টি হয়। পরে গাড়িটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews