1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
টঙ্গীবাড়িতে পাইপগান ও ডিস্ক ব্রেক কুড়ালসহ গ্রেফতার ২ - বিক্রমপুর চিত্র
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ ডিবির জালে  ইয়াবাসহ আটক ২  সিরাজদিখানে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল, নিরাপত্তায় অর্ধশত পুলিশ মুন্সীগঞ্জে মহাসড়কে চাকা ব্লাস্ট হয়ে উল্টে গেল অ্যাম্বুলেন্স ,আহত ৪ সিরাজদিখানে স্কুলছাত্রীকে প্রকাশ্যে কান ধরে ওঠবস করানোর অভিযোগ  টঙ্গীবাড়িতে পাইপগান ও ডিস্ক ব্রেক কুড়ালসহ গ্রেফতার ২ মুন্সীগঞ্জে মেঘনা নদীতে ভেসে উঠল হাত বাধা নারী ও পুরুষের মরদেহ মুন্সীগঞ্জের আড়িয়ল বিলের মাছে বৈজ্ঞানিক গবেষণা মিললো মাইক্রোপ্লাস্টিক মুন্সীগঞ্জে হাসপাতালে ভর্তি  ৪ জন সিজারিয়াস রোগীকে দ্রুত সরিয়ে নিলো ফায়ার সার্ভিস টংগীবাড়ীতে বাড়ির সামনে ইয়াবা বিক্রির সময় ৭০ পিসসহ নারী আটক  টঙ্গিবাড়ীত সোনারং জোড়া মঠ দেখতে এলেন মালদ্বীপের রাষ্ট্রদূত

টঙ্গীবাড়িতে পাইপগান ও ডিস্ক ব্রেক কুড়ালসহ গ্রেফতার ২

  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২০ টাইম ভিউ

টঙ্গীবাড়িতে  পাইপগান ও ডিস্ক ব্রেক কুড়ালসহ ২ জন গ্রেফতার

টঙ্গীবাড়ি  প্রতিনিধি- সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি।

শনিবার (৮ আগস্ট ) রাত ১০টার দিকে টংগীবাড়ী উপজেলার  হাসাইল ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ডিবির এসআই সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ হাসাইল ইসলামপুর সাকিনের শাহ আলম কাজীর ছেলে মোঃ রনি কাজীর বসতঘরে অভিযান চালান।

এসময় ঘর থেকে তল্লাশি করে ১টি দেশীয় পাইপগান ও ১টি ডিস্ক ব্রেক কুড়াল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:মোঃ রাজিব সরকার (২৬)- পিতা দীন ইসলাম, সাং- কংশপুরা মোল্লাকান্দী, থানা- মুন্সীগঞ্জ সদর ও মোঃ রনি কাজী (২৫)- পিতা শাহ আলম কাজী, সাং- হাসাইল ইসলামপুর, থানা- টংগীবাড়ী।

এ সময় তাদের কাছ হতে ১টি দেশীয় পাইপগান কাঠের বাটযুক্ত, দৈর্ঘ্য ২৪ ইঞ্চি ও ১টি ডিস্ক ব্রেক কুড়াল মোটরসাইকেলের ডিস্ক ব্রেক ও মেটাল পাইপ দিয়ে তৈরি দৈর্ঘ্য ২৯ ইঞ্চি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews