1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে মেঘনা নদীতে ভেসে উঠল হাত বাধা নারী ও পুরুষের মরদেহ - বিক্রমপুর চিত্র
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ ডিবির জালে  ইয়াবাসহ আটক ২  সিরাজদিখানে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল, নিরাপত্তায় অর্ধশত পুলিশ মুন্সীগঞ্জে মহাসড়কে চাকা ব্লাস্ট হয়ে উল্টে গেল অ্যাম্বুলেন্স ,আহত ৪ সিরাজদিখানে স্কুলছাত্রীকে প্রকাশ্যে কান ধরে ওঠবস করানোর অভিযোগ  টঙ্গীবাড়িতে পাইপগান ও ডিস্ক ব্রেক কুড়ালসহ গ্রেফতার ২ মুন্সীগঞ্জে মেঘনা নদীতে ভেসে উঠল হাত বাধা নারী ও পুরুষের মরদেহ মুন্সীগঞ্জের আড়িয়ল বিলের মাছে বৈজ্ঞানিক গবেষণা মিললো মাইক্রোপ্লাস্টিক মুন্সীগঞ্জে হাসপাতালে ভর্তি  ৪ জন সিজারিয়াস রোগীকে দ্রুত সরিয়ে নিলো ফায়ার সার্ভিস টংগীবাড়ীতে বাড়ির সামনে ইয়াবা বিক্রির সময় ৭০ পিসসহ নারী আটক  টঙ্গিবাড়ীত সোনারং জোড়া মঠ দেখতে এলেন মালদ্বীপের রাষ্ট্রদূত

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে ভেসে উঠল হাত বাধা নারী ও পুরুষের মরদেহ

  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২৪ টাইম ভিউ

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে ভেসে উঠল হাত বাধা নারী ও পুরুষের মরদেহ

নিজস্ব প্রতিনিধি –

মুন্সীগঞ্জের সদর উপজেলার চর-রমজানবেগ এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ও নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, চর-রমজানবেগ এলাকার মেঘনা নদীর কচুরিপানার ভেতর থেকে প্রথমে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে প্রায় ৫০ মিটার দূরে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। নারী মরদেহটির হাত বাঁধা অবস্থায় পাওয়া যায়।

 

নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ অঞ্চলের নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর হোসেন জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। তাদের পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডির সদস্যরা কাজ করছেন।তিনি আরও জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। মরদেহগুলোর পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews