টংগিবাড়ীতে ২গাঁজা গাছসহ যুবককে গ্রেফতার
টঙ্গিবাড়ী প্রতিনিধি-
টংগিবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ২টি গাঁজার গাছসহ এর পরিচর্যাকারী ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) টংগিবাড়ী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।টংগিবাড়ী থানাধীন আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম পাইকপাড়া সাকিনস্থ গ্রেফতারকৃত আসামী মোঃ মোমিন ঢালী (৪৫) এর একচালা ছাপড়া টিনের ঘরের দক্ষিণ পার্শ্ব থেকে গাঁজার গাছ ২টি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার গাছ ১টি গাঁজা গাছ, কয়েকটি ডাল-পালাসহ। উচ্চতা অনুমান ৫ ফিট ২ ইঞ্চি।১টি গাঁজা গাছ, কয়েকটি ডাল-পালাসহ। উচ্চতা অনুমান ৩ ফিট ৯ ইঞ্চি।এসময় গাছ দুটির পরিচর্যাকারী গ্রেফতারকৃত আসামী মোঃ মোমিন ঢালী (৪৫), পিতা- মৃত আঃ জলিল ঢালী, সাং- পশ্চিম পাইকপাড়া, থানা- টংগিবাড়ী, জেলা- মুন্সীগঞ্জকে গ্রেফতার করা হয়।এ ঘটনায় টংগিবাড়ী থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।টংগিবাড়ী থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply