টংগিবাড়ীতে জনসাধারণের সহায়তায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি- এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে টংগিবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে।
অভিযানে জনসাধারণের সহায়তায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ মাসুদ , পিতা: জালাল বেপারী সাং- পূর্ব আউটশাহী, থানা- টংগিবাড়ী, জেলা- মুন্সীগঞ্জ
টংগিবাড়ী থানা পুলিশ জানায়, গতকাল টংগিবাড়ী থানাধীন বেতকা ইউনিয়নের দক্ষিণ বেতকা নতুন বাজার জামে মসজিদের সামনে কাঁচা রাস্তার উপর থেকে আসামী মোঃ মাসুদকে আটক করা হয়। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় টংগিবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গড়তে জনসাধারণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে টংগিবাড়ী থানা পুলিশ।
Leave a Reply