মুন্সীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি-
মুন্সীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
পদ্মাসেতু উত্তর থানাধীন কাজীরপাগলা গ্রামের অভয় তালুকদার ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় এর সামনে পাকা রাস্তা।
গ্রেফতারকৃত, রাজেদা বেগম (৪৫) পিতা: মৃত ঘোষাল মিয়া গ্রাম গোয়ালীমান্দ্রা, থানা- পদ্মাসেতু উত্তর, জেলা- মুন্সীগঞ্জ। এ সময় তার কাছ থেকে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
Leave a Reply