মুন্সীগঞ্জে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম
,মুন্সীগঞ্জ প্রতিনিধি-মুন্সীগঞ্জের গজারিয়ায় একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়ে বিরল আনন্দের খবর দিলেন এক মা।
শুক্রবার (২১ আগস্ট) উপজেলার শুকরিয়া ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন নবজাতকের জন্ম হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অস্ত্রোপচারের পর মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ চলছে।
একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্মের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। অনেকেই হাসপাতালে ভিড় করেন মা ও নবজাতকদের দেখতে।
নবজাতক ও মায়ের সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বলেন, “মা ও তিন শিশুই এখন ঝুঁকিমুক্ত। তবে সতর্কতার জন্য আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে।”
এমন বিরল ঘটনায় গোটা গজারিয়াবাসী পরিবারটির জন্য শুভকামনা জানিয়েছেন।
Leave a Reply