এবার ডেঙ্গুর থাবায় প্রাণ গেল মুন্সীগঞ্জের আইনজীবী নাহিদ উজ্জলের
নিজস্ব প্রতিনিধি –
ডেঙ্গুর ভয়াল থাবা কেড়ে নিল আরেকটি প্রাণ। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই শেষ হয়ে গেল মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক, সদরের রামপাল ইউনিয়নের ধলাগাঁও রাঢ়ী বাড়ির বাসিন্দা *
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে জ্বর-শরীর ব্যথায় ভুগছিলেন নাহিদ উজ্জল। প্রথমে ডেঙ্গু ধরা পড়লে তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় রেফার করেন।
স্বজনরা শেষ আশা নিয়ে তাকে নিয়ে রওনা দেন। কিন্তু ভাগ্য সহায় হয়নি। পথেই থেমে যায় সব।
৫০ বছর বয়সী এই আইনজীবীর অকাল মৃত্যুতে মুন্সুগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মীরা বলছেন, “নাহিদ ভাই ছিলেন অমায়িক, ধর্মপ্রাণ এবং গরিব-দুঃখীর পাশে থাকা মানুষ। তার শূন্যতা সহজে পূরণ হবে না।”
রামপাল ইউনিয়নের ধলাগাঁও এলাকাতেও শোকের আবহ। এলাকাবাসী, স্বজন ও সহকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন।
স্বাস্থ্য বিভাগ বলছে, এবছর মুন্সিগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা আগের তুলনায় বেড়েছে।
মরহুমের পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
Leave a Reply