1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে ২টি রেস্টুরেন্টেকে ৪০ হাজার টাকা জরিমানা - বিক্রমপুর চিত্র
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
টংগিবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মুন্সীগঞ্জে ২টি রেস্টুরেন্টেকে ৪০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে ভরাট হচ্ছে জমি-জলাশয়, আইন মানছেন না প্রভাবশালীরা মুন্সীগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, স্বামী-স্ত্রী আহত টংগিবাড়ীতে জনসাধারণের সহায়তায় ২ পিস ইয়াবাসহ আটক মাদকসেবীকে ১ মাসের কারাদণ্ড মুন্সীগঞ্জে পুকুরের পানিতে ডুবে চাচাতো দুই ভাইয়ের মৃ*ত্যু মুন্সীগঞ্জে মেয়াদহীন পণ্য বিক্রির করায় ২০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে সন্ত্রাসী হামলায় প্রবাসী গুরুতর আহত মুন্সীগঞ্জে থেমে থাকা ট্রাকের পিছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রী নিহত টংগীবাড়ীতে বেপরোয়া গতির কারণে উল্টে গেল অটোরিকশা আহত-৩ 

মুন্সীগঞ্জে ২টি রেস্টুরেন্টেকে ৪০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৬ টাইম ভিউ

মুন্সীগঞ্জে ২টি রেস্টুরেন্টেকে ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি-

মুন্সীগঞ্জে ২ রেস্টুরেন্টে অভিযানে চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার  ( ২৪ আগস্ট ) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

ভোক্তা অধিকার জানায় গজারিয়ার আনারপুরা এলাকার নিউ ফুড ভিলেজ হাইওয়ে রেস্টুরেন্টে গিয়ে দেখা যায়,নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছে. একই ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার একত্রে সংরক্ষণ করা হচ্ছে খাবার ঢেকে রাখা হচ্ছে না।

এই অনিয়মের জন্য প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ শাহীনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়।

এরপর ভবেরচর বাসস্ট্যান্ডের ঢাকা মিষ্টিমুখ এন্ড রেস্টুরেন্টে মনিটরিং কালে দেখা যায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও খাবার প্রস্তুত করা হচ্ছে, ডাস্টবিন উন্মুক্তভাবে সংরক্ষণ করা হচ্ছে,  কর্মীদের হাত ধোয়ার জন্য কোনো সাবান সরবরাহ করা হচ্ছে না, দই রসমালাই এর পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হচ্ছে না এই অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার তপন চৌধুরীকে ২৫,০০০ টাকা জরিমানাকরা হয়।

 

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আসিফ আল আজাদ। এসময় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর *ফারহানা খান* ও গজারিয়া থানা পুলিশের একটি টিম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews