1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে থেমে থাকা ট্রাকের পিছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রী নিহত - বিক্রমপুর চিত্র
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজদিখানে সন্ত্রাসী হামলায় প্রবাসী গুরুতর আহত মুন্সীগঞ্জে থেমে থাকা ট্রাকের পিছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রী নিহত টংগীবাড়ীতে বেপরোয়া গতির কারণে উল্টে গেল অটোরিকশা আহত-৩  মুন্সীগঞ্জে বন্ধুর ছোট বোনের বিয়েতে আইপিএস ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের, এতিম হলো ২ সন্তান মুন্সীগঞ্জে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম মুন্সীগঞ্জে পরকীয়া প্রেমিকের পা কু*পি*য়ে বিচ্ছিন্ন করার অভিযোগ মুন্সীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার স্বামীর জানাজা শেষে  মুন্সীগঞ্জ কারাগারে দীপু মনি  মুন্সীগঞ্জে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি: আন্তঃজেলা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামীর মৃত্যুতে মুন্সীগঞ্জ কারাগার হতে দীপু মনিকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি

মুন্সীগঞ্জে থেমে থাকা ট্রাকের পিছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রী নিহত

  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১০ টাইম ভিউ

মুন্সীগঞ্জে থেমে থাকা ট্রাকের পিছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রী নিহত

নিজস্ব প্রতিনিধি -ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মাছের পোনা বোঝাই একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা অপর একটি বিকল ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের এক যাত্রী নিহত হন এবং চালক গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে আটকা পড়েন।

 

সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি চৌকস উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। অত্যাধুনিক স্প্রেডারসহ প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে গাড়ির ভেতর থেকে আহত চালককে উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে তাকে চিকিৎসার জন্য গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

 

নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নিহত তোতা মিয়া (৩২)। নওগাঁ জেলার রাণীনগর থানার পারুল ভুসিয়া গ্রামের আমজাদ এর ছেলে। তিনি ওই কাভার্ড ভ্যানের যাত্রী এবং মাছের পোনার মালিক ছিলেন।

আহত রুমান (২৮) বগুড়া জেলার আদমদিঘী গ্রামের বাসিন্দা । তিনি কাভার্ড ভ্যানের চালক।

 

ফায়ার সার্ভিস আরও জানায়, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়িতে চালক ও মাছের পোনার মালিক ছিলেন।

 

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews