বন্ধুর ছোট বোনের বিয়েতেআইপিএস ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের, এতিম হলো ২ সন্তান
নিজস্ব প্রতিনিধি –
খুশির বিয়েবাড়ি মুহূর্তেই পরিণত হলো শোকের বাড়িতে। বন্ধুর ছোট বোনের বিয়ের কাজে সাহায্য করতে গিয়ে আইপিএস ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো অপু রহমান মোল্লা (৩৮) নামের এক যুবকের।
ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার হাতিমারা এলাকা সংলগ্ন আমতলায়। বন্ধু শাহ আলমের বিয়ের আয়োজনে ব্যস্ত ছিলেন অপু। হঠাৎ আইপিএসে সমস্যা দেখা দিলে সেটি ঠিক করতে যান তিনি। কিন্তু অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপু রামপাল ইউনিয়নের শাখারীবাজার এলাকার বাসিন্দা।বাবা আলী আকবর মোল্লা। সিপাহিপাড়ায় “কাদামাটি” নামে পোশাকের দোকান পরিচালনা করতেন তিনি। রেখে গেছেন ২ অবুঝ সন্তান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply