1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
টংগীবাড়ীতে বেপরোয়া গতির কারণে উল্টে গেল অটোরিকশা আহত-৩  - বিক্রমপুর চিত্র
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজদিখানে সন্ত্রাসী হামলায় প্রবাসী গুরুতর আহত মুন্সীগঞ্জে থেমে থাকা ট্রাকের পিছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রী নিহত টংগীবাড়ীতে বেপরোয়া গতির কারণে উল্টে গেল অটোরিকশা আহত-৩  মুন্সীগঞ্জে বন্ধুর ছোট বোনের বিয়েতে আইপিএস ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের, এতিম হলো ২ সন্তান মুন্সীগঞ্জে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম মুন্সীগঞ্জে পরকীয়া প্রেমিকের পা কু*পি*য়ে বিচ্ছিন্ন করার অভিযোগ মুন্সীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার স্বামীর জানাজা শেষে  মুন্সীগঞ্জ কারাগারে দীপু মনি  মুন্সীগঞ্জে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি: আন্তঃজেলা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামীর মৃত্যুতে মুন্সীগঞ্জ কারাগার হতে দীপু মনিকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি

টংগীবাড়ীতে বেপরোয়া গতির কারণে উল্টে গেল অটোরিকশা আহত-৩ 

  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৯ টাইম ভিউ

টংগীবাড়ীতে বেপরোয়া গতির কারণে উল্টে গেল অটোরিকশা আহত-৩

টংগীবাড়ী প্রতিনিধি-

মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে বেপরোয়া গতির কারণে অটোরিকশা উল্টে চালকসহ তিনজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৮টা ৩৭ মিনিটের দিকে টংগীবাড়ী ফায়ার স্টেশনের সামনে, ধীপুর এলাকায় একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা তিনজন আহত হন।

সংবাদ পেয়ে টংগীবাড়ী ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য টংগীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতির কারণেই অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

 

আহতরা হলেন: রাকিন বেপারী (২১),শান্ত বেপারী (২২) নারায়ণ দত্ত (২৩)।তাদের সবার বাড়ি বেশনাল, দিঘির পাড়, টংগীবাড়ী, মুন্সীগঞ্জ।

ফায়ার সার্ভিস জানায়, বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যানজটের সৃষ্টি হলেও দ্রুত তা স্বাভাবিক করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews