মুন্সীগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, স্বামী-স্ত্রী আহত
নিজস্ব প্রতিনিধি –
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী আহত হয়েছেন।
রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া-১ ব্রিজের উপর সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নীমতলা আনোয়ার আই অ্যান্ড জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
ফায়ার সার্ভিস জানায়, প্রাইভেটকারটি ঢাকা থেকে মাওয়ার দিকে এবং মোটরসাইকেলটি নিমতলা থেকে ঢাকার দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী আহত হন। তবে প্রাইভেট কারের যাত্রী অক্ষত ছিলেন।
আহতরা হলেন ইব্রাহিম মিয়া(২৯ ) ও তার স্ত্রী প্রীতি (২৭)। তারা ঢাকায় বসবাস করেন বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস আরো জানায় দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
Leave a Reply