টঙ্গিবাড়ীতে ৫ বছর পর প্রাণ ফিরল দূর্গম চরে, ৫ টাকাতেই মিলবে চিকিৎসা
নিজস্ব প্রতিনিধি- মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের দূর্গম চর বেহেরপাড়ায় উদ্বোধন করা হয়েছে কমিউনিটি ক্লিনিক। এতে ওই দূর্গম চরের ৫ হাজারেরও অধিক মানুষ মাত্র ৫ টাকায় পাবে চিকিৎসা।
সোমবার (৩১ আগষ্ট) দুপুরে এই ক্লিনিক উদ্বোধন করা হয়।
২০২১ সালে ক্লিনিকটির ভবন নির্মাণ হলেও এতদিন উদ্বোধন কিংবা নিয়মিত সেবা চালু হয়নি। ফলে শিশু, নারী ও বয়স্কদের ছোটখাটো অসুস্থতার জন্য দূর্গম চরের মানুষদের পদ্মা সেতু পারি দিয়ে দূরের হাসপাতাল বা বেসরকারি ক্লিনিকে ছুটতে হতো। খরচের পাশাপাশি নদী পার হতে গিয়ে পরতে হতো বিরম্বনায়।
ওই ক্লিনিকে কর্মী এখনো সরকারীভাবে নিয়োগ না হওয়ায় আপাতত সম্পাহে দুই দিন
প্রতি সোমবার ও বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লিনিকে সেবা দেওয়া হবে। মাত্র ৫ টাকার বিনিময়ে মিলবে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ।
এর আগে গত ১৯ আগস্ট ওই ক্লিনিকটি পরিদর্শন করেন টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেক। পরিদর্শনের সময় চরের মানুষের দূর্দশা দেখে তার উদ্যোগেই দ্রুত কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়।
উদ্বোধনের সময় স্বাস্থ্য কর্মকর্তা ছাড়া আরোও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মেরিনা জাহান মুন্নী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শাহিনুর বেগম, স্বাস্থ্য সহকারী রীনা আক্তার, ৩ নং ওয়ার্ড সদস্য শফিক হালদার খোকন, CHCP কৌশিক সূত্রধর ও লুৎফর রহমান শেখ।
স্থানীয়রা বলছেন, পাঁচ বছর ধরে ভবনটা পড়ে ছিল। এখন চালু হওয়ায় আমাদের অনেক উপকার হবে। ৫ টাকায় ডাক্তার-ওষুধ পাওয়া মানে গরিব মানুষের জন্য বড় স্বস্তি।”
এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক বলেন, ভবন নির্মানের কাজ ২০২১ সালে শেষ হলেও আজ চিকিৎসা কার্যক্রম শুরু করলাম। ওই ক্লিনিকে এখনো কর্মকর্তাম কর্মচারী সরকারীভাবে নিয়োগ না হওয়ায় আপতত পাশের ক্লিনিকগুলো হতে লোকবল নিয়ে সপ্তাহে দু-দিন চিকিৎসার ব্যবস্থা করছি। চরের মানুষরা মাত্র ৫ টাকায় চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ নিতে পারবে।
স্থানীয়দের দাবি, নির্ধারিত দিনে নিয়মিত সেবা চালু রাখা এবং ভবিষ্যতে সেবার সময় আরও বাড়ানো। দীর্ঘ প্রতীক্ষার পর চালু হওয়া ওই ক্লিনিক এখন থেকে চর বেহেরপাড়ার মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবার ভরসার জায়গা হয়ে উঠবে বলেই আশা এলাকাবাসীর।
Leave a Reply