1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
টঙ্গীবাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিলেন এবং সহায়তা দিলেন ইউএনও - বিক্রমপুর চিত্র
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে মার্কেটে আগুন, পুড়ল ৩টি দোকান টঙ্গীবাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিলেন এবং সহায়তা দিলেন ইউএনও টংগিবাড়ীতে ৬ গ্রাম গাজাসহ আটক ২ মাদক সেবনকারীকে ৭ দিন করে কারাদণ্ড মুন্সীগঞ্জে  উদ্বোধন হলো হাঁসের মাংসের বাহারি ব্যতিক্রমধমী খাবার নিয়ে ‘তৈ তৈ রেস্তোরাঁ টংগীবাড়ীতে গভীর রাতে আগুনে পুড়লো  ৪ দোকান দেশি বিদেশী একটা ষড়যন্ত্রকারী দল বাংলাদেশকে ধ্বংস করা জন্য মাদক দ্রব্য পাচার করছে, এমপি  আব্দুস সালাম  টঙ্গিবাড়ীতে এসএসসি ব্যাচ-১৯৯২-এর পুনর্মিলনী  মুন্সীগঞ্জে নেশার টাকা জোগাড়ে কলা চুরি! ৫ ছড়া কলা ও ইয়াবাসহ যুবক আটক ডেঙ্গুতে প্রাণ গেল ইন্টারনেট ব্যবসায়ীর, মুন্সীগঞ্জে মৃত্যু ৩ পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭ আহত ৮৭৪

টঙ্গীবাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিলেন এবং সহায়তা দিলেন ইউএনও

  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১০ টাইম ভিউ

টঙ্গীবাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিলেন এবং সহায়তা দিলেন ইউএনও

মোজাফফর হোসেন –

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের আনন্দ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া।

রোববার (৩০ আগস্ট) বিকালে ক্ষতিগ্রস্ত আনন্দ বাজারে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত চারজন দোকান মালিকের মাঝে আপৎকালীন সহায়তা হিসেবে দুই বান করে ঢেউটিন প্রদান করা হয়।

পরিদর্শনকালে ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে পরবর্তী সময়ে আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় টঙ্গীবাড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর, যশলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল খানসহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন আনন্দ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে উপজেলা প্রশাসন রয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত চারজন দোকান মালিককে আপৎকালীন সহায়তা হিসেবে ঢেউটিন প্রদান করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ যথাযথভাবে নির্ধারণ করে বিধি অনুযায়ী তাদের আর্থিক সহযোগিতা প্রদানের উদ্যোগ নেওয়া হবে। এ ধরনের দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews