সিরাজদিখানে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সিরাজদিখান প্রতিনিধি:
দেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় সংসদ সদস্যের কার্যালয়ের সামনে ঢাকা-মাওয়া সড়কে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। তিনি বর্তমানে এ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিক্ষোভ মিছিলে সিরাজদিখান উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক-সদস্য সচিব এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী,সহসভাপতি মোতাহার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার,সাংগঠনিক সম্পাদক আমিনউদ্দীন চৌধুরী,হাজী নুর হোসেন,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা সহ মহিলা দল, যুবদল,ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে তারা মনে করেন। নৈরাজ্য, সন্ত্রাস ও জননিরাপত্তা বিঘ্নিত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
পরে বিক্ষোভ মিছিলটি ঢাকা-মাওয়া সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। কর্মসূচিতে নেতাকর্মীরা নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
Leave a Reply