মুন্সীগঞ্জে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি –
মুন্সীগঞ্জের শ্রীনগরে হাসাড়া কেসি রোডের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত এক অজ্ঞাত পুরুষের (আনুমানিক বয়স ৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হাসাড়া কেসি রোডের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত বলেন, “পিবিআইয়ের কর্মকর্তা মুন্সীগঞ্জ থেকে আসার পর মরদেহের আঙুলের ছাপ নেওয়া হবে। আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply