1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে ঘুরতে এসে অটোরিকশা উল্টে আহত জার্মান পর্যটক - বিক্রমপুর চিত্র
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ঘুরতে এসে অটোরিকশা উল্টে আহত জার্মান পর্যটক টঙ্গিবাড়ীতে বাহির হতে দরজা লাগানো ঘর হতে  ভাড়াটিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জ নকল সার তৈরির কারখানা সিলগালা, কৃষিজমি ভরাট করায় দুই লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না- মুন্সীগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী  শ্রীনগরে ৮০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাংবাদিক লিটন মাহমুদের বাবা হাজী ওয়ালী মাহমুদ আর নেই টঙ্গিবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার মুন্সীগঞ্জে কাভার্ড ভ্যানকে পিকআপের ধাক্কা, আহত ৩ মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জে ঘুরতে এসে অটোরিকশা উল্টে আহত জার্মান পর্যটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ টাইম ভিউ

মুন্সিগঞ্জে ঘুরতে এসে অটোরিকশা উল্টে আহত জার্মান পর্যটক

নিজস্ব প্রতিনিধি-

মুন্সিগঞ্জে বেড়াতে এসে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে ড্যানিয়েল নামে এক জার্মান নাগরিক আহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা পৌনে ২টার দিকে আহত অবস্থায় তাকে মুন্সিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

 

হাসপাতাল সূত্রে জানা যায়, ড্যানিয়েলসহ ৬ জন জার্মান নাগরিক মুন্সিগঞ্জ সদরে ঘুরতে আসেন। শহর ঘুরে দেখার জন্য তারা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করেন। ঘোরাঘুরির এক পর্যায়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ড্যানিয়েলের বাম হাতের কনুইয়ের নিচে গুরুতর জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

 

খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে তার সাথে থাকা অন্য ৫ জন জার্মান পর্যটক তাকে দ্রুত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তার ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরও বিদেশি পর্যটকরা অত্যন্ত শান্ত ছিলেন। তারা কোনো উত্তেজনা না করে আহত বন্ধুর চিকিৎসার ব্যবস্থা করেন। তাদের বন্ধুসুলভ আচরণে মুগ্ধ হয়েছেন স্থানীয়রা।

 

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি সুস্থ আছেন।

 

চিকিৎসা শেষে জার্মান পর্যটক দলটি তাদের গন্তব্যে ফিরে যান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews