1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধে হ*ত্যা, ২০ ঘন্টা পর স্বামী আটক - বিক্রমপুর চিত্র
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধে হ*ত্যা, ২০ ঘন্টা পর স্বামী আটক টঙ্গিবাড়ীতে  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  মুন্সীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী পলাতক  শ্রীনগরে আগুনে মসজিদ  ও কাপড়ের দোকান ক্ষতিগ্রস্ত মুন্সীগঞ্জে  মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত, বন্ধু আহত টংগিবাড়ীতে গাঁজা ব্যবসায়ী গ্রেফতার মুন্সীগঞ্জে বসতঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে  উদ্ধার করল ফায়ার সার্ভিস মুন্সীগঞ্জে কাভার্ডভ্যানকে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কা গুরুতর আহত চালক  মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায়  ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৫ জন টঙ্গিবাড়ীতে মাদকের টাকা না পেয়ে বৃদ্ধ পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ

মুন্সীগঞ্জে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধে হ*ত্যা, ২০ ঘন্টা পর স্বামী আটক

  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ টাইম ভিউ

মুন্সীগঞ্জে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধে হ*ত্যা, ২০ ঘন্টা পর স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক-

পারিবারিক ঝগড়ার জের। রাতের বেলা ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার ২০ ঘন্টা পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গৃহবধূ রিনা আক্তার (৩২) এর সাথে স্বামী সুমন সরকারের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়।

ঝগড়ার এক পর্যায়ে সুমন রিনাকে মারধর করেন বলে অভিযোগ। রিনাকে বাঁচাতে গেলে সুমনের মাকেও মারধর করা হয়। পরে প্রতিবেশীরা রিনাকে তার ঘরে দিয়ে যান।

স্থানীয়দের দাবি, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় রিনাকে শ্বাসরোধ করে হত্যা করে সুমন পালিয়ে যান।

শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিনার মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর পালিয়ে যাওয়া স্বামী সুমন সরকারকে শনিবার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ি চর বাউশিয়া মধ্যমকান্দি এলাকা থেকে অভিযান চালিয়ে আটক করে পুলিশ।

নিহত রিনা আক্তার (৩২), স্বামী সুমন সরকারের স্ত্রী। ১ ছেলে ও ১ মেয়ের মা। বাবার বাড়ি: টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রাম। পিতা: ইব্রাহিম মিয়া।

আটক সুমন সরকার (৩৫), পিতা: মৃত আব্দুস বাছেদ সরকার। ঠিকানা: চর বাউশিয়া মধ্যমকান্দি।

আটকের পরে সুমন সরকার স্থানীয়দের কাছে দেওয়া এক ভিডিও চিত্রে দেখা যায় সে নিজেই স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। তার অভিযোগ তার স্ত্রী তাকে মারধোর করত এবং শুধু মোবাইল নিয়ে পড়ে থাকত যার কারণে সে স্ত্রীকে হত্যা করেছে।

 

গজারিয়া থানার ওসি নকীব আকরাম হোসেন বলেন, _”তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত সুমন সরকারকে আটক করা হয়েছে। তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, মনাতদন্ত রিপোর্ট  পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews