1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে বসতঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে  উদ্ধার করল ফায়ার সার্ভিস - বিক্রমপুর চিত্র
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে বসতঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে  উদ্ধার করল ফায়ার সার্ভিস মুন্সীগঞ্জে কাভার্ডভ্যানকে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কা গুরুতর আহত চালক  মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায়  ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৫ জন টঙ্গিবাড়ীতে মাদকের টাকা না পেয়ে বৃদ্ধ পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ সিরাজদিখানে ৩ শত পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার টঙ্গীবাড়ীতে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা  বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক মুন্সীগঞ্জে  ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার টংগিবাড়ীতে ২৪ পিস ইয়াবাসহ  মাদক ব্যবসায়ী গ্রেফতার সিরাজদিখানে অবৈধভাবে ভরাট হচ্ছে জমি-জলাশয়, আইন মানছেন না প্রভাবশালীরা

মুন্সীগঞ্জে বসতঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে  উদ্ধার করল ফায়ার সার্ভিস

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ টাইম ভিউ

 বসতঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে  উদ্ধার করল ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিনিধি- মুন্সীগঞ্জের সিরাজদিখানে বসতঘরের একটি কক্ষে ভেতর থেকে সিটকানি লাগিয়ে আটকে পড়া ২ বছরের এক শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৭ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে সংবাদ আসে সিরাজদিখান উপজেলার দানিয়াপাড়া গ্রামের একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে দুই বছরের শিশু আবদুল্লাহ খেলতে গিয়ে অসাবধানতাবশত ভেতর থেকে সিটকানি লাগিয়ে আটকা পড়ে।
এ সময় শিশুটির মা-বাবা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। শিশুর কান্না শুনে মা-বাবা ও স্থানীয়রা দরজা খোলার অনেক চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন। সংবাদ পাওয়ার পর সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে কক্ষের দরজা খুলে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।পরে উদ্ধারকৃত শিশু আবদুল্লাহ (২) পিতা এনায়েত মোল্লাকে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়।ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় কোনো প্রাণহানি ছাড়াই শিশুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews