সিরাজদিখানে অবৈধভাবে ভরাট হচ্ছে জমি-জলাশয়, আইন মানছেন না প্রভাবশালীরা
সিরাজদিখান প্রতিনিধি ঃ
মুন্সীগঞ্জ সিরাজদিখানে ভরাট হয়ে যাচ্ছে একের পর এক কৃষিজমি, পুকুর ও জলাশয়। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে প্রশাসনের নাকের ডগায় অসংখ্য স্থানে ও জলাশয় ভরাট চলছে। আইন থাকলেও, মানছেন না প্রভাবশালীরা। খবর পেয়ে কোন কোন সময় প্রশাসন অভিযান চালানোর পর ও লাল সাইনবোর্ড টাংঙ্গিয়ে দেয়ে আসনেও ফের শুরু হয় ভরাটের কাজ।
জানা গেছে, সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া এলাকায় ইউপি সদস্য আবুবক্ক খানের বাড়ির পাশে কে বা কারা লোহার পাইপ দিয়ে কৃষিজমি, পুকুর ও জলাশয় গো-হালট বালু দিয়ে ভরাট করছে। মালপদিয়া গ্রামের বাসিন্দা ঈমান আলী ও সিরাজল বলেন, এলাকার কয়েকজন বিএনপির কিছু নেতা মঞ্জু ও মতিনের তিন ফসলি জমি লোহার পাইপের ড্রেজার বসিয়ে এই ভরাটকাজ করছেন, তাঁরা এখানে প্রায় দুই কোটি ফুট বালু ফেলে কৃষিজমি, পুকুর ও জলাশয় ভরাট করবে বলে শুনছি।
সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ সাংবাদিকদের বলেন, কৃষিজমি, মালপদিয়াতে আমারা ব্যানার টাঙ্গয়ে জমি সরকারের নিয়ন্ত্রনে এসেছি। পরবর্তী নিদের্শনা না দেওয়া পযর্ন্ত জমিতে অনুপ্রবেশ সহ সকল কার্যক্রম নিসিদ্ধ করে দেওয়া হয়েছে এর পরেও পুকুর ও জলাশয় বালু ভরাট হলে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নেব।
মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সায়েম বলেন, সিরাজদিখান মধ্যপাড়া থেকে যদি এভাবে পুকুর ও জলাশয় হারিয়ে যায়, তাহলে একদিকে যেমন প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে, তেমনি ঝুঁকির মুখে পড়বে জনজীবন। উপজেলার বিভিন্ন জায়গায় সরকারি নির্দেশ অমান্য করে কৃষিজমি, কৃষিজমি, পুকুর ও জলাশয়, খাল-বিল ও নদীনালা ভরাট চলছে। আমরা দেখছি ভরাটের খবর পেলে উপজেলা প্রশাসন গিয়ে ব্যবস্থা নিচ্ছে, তবে কিছুক্ষণ পর আবার ভরাটকাজ শুরু হয়।
Leave a Reply