1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
শ্রীনগরে ত্রিভূজ প্রেমের জেরে জব্বার হত্যা: চাঞ্চল্যকর মামলায় মন্টু গ্রেফতার - বিক্রমপুর চিত্র
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীনগরে ত্রিভূজ প্রেমের জেরে জব্বার হত্যা: চাঞ্চল্যকর মামলায় মন্টু গ্রেফতার টঙ্গীবাড়িতে নামাজ শেষে ফেরার পথে হামলায় পিতাসহ ছাত্রশক্তির জেলা আহ্বায়ক আহত মুন্সীগঞ্জে বিএনপির ১৩ নেতাকর্মী বহিষ্কারের ভুয়া বিজ্ঞপ্তি  মুন্সীগঞ্জের ১৪০ বোতল এস্কাফ ও ১টি পিকআপসহ গ্রেফতার-২ টংগীবাড়ীতে  নগদ টাকা ও তাসসহ ৪ জুয়াড়ি গ্রেফতার জলাবদ্ধতা থেকে মাদক নিয়ন্ত্রণ, কুমারভোগ নিয়ে রাজিবের নানা প্রতিশ্রুতি টংগীবাড়ীতে  ১২০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার টংগীবাড়ীতে বসতঘরে অগ্নিকাণ্ড,ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল পাশের ঘরগুলো সিরাজদিখানে মোবাইলে অনলাইন জুয়া খেলার সময় ২  গ্রেফতার ২ গজারিয়ায় ৮৯ফাউন্ডেশনের ৪৩০ দুস্থ-অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

শ্রীনগরে ত্রিভূজ প্রেমের জেরে জব্বার হত্যা: চাঞ্চল্যকর মামলায় মন্টু গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ টাইম ভিউ

 

শ্রীনগরে ত্রিভূজ প্রেমের জেরে জব্বার হত্যা: চাঞ্চল্যকর মামলায় মন্টু গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি –

মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রায় এক মাস আগে ঘটে যাওয়া চাঞ্চল্যকর জব্বার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ত্রিভূজ প্রেমের জের ধরে সংঘটিত এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামী মোঃ মন্টুকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ।

 

গত শনিবার (৫ সেপ্টেম্বর )গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ট্যাংরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

নিহতের স্ত্রী মিনারা আক্তারের অভিযোগ অনুযায়ী, প্রায় ২০-২৫ বছর ধরে নিহত আব্দুল জব্বার বাংলাদেশ সচিবালয়ে আউট সোর্সিং ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। এ সময় এলাকায় মন্টুর স্ত্রী রুবিনা বেগমের সাথে জব্বারের পরিচয় হয়। পরিচয় থেকে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে।

দুই বছর আগে মন্টু, রুবিনা এবং জব্বার শ্রীনগর থানাধীন পশ্চিম খৈয়াগাঁও এলাকার একটি বাড়িতে কেয়ারটেকার হিসেবে একসাথে বসবাস শুরু করেন। ৬ মাস আগে রুবিনা গোপনে জব্বারকে বিয়ে করে ভাই পরিচয়ে বসবাস করতে থাকেন। বিষয়টি মন্টু জানতে পেরে তাদের সাথে বিরোধে জড়ান। একপর্যায়ে রুবিনা মন্টুকে ডিভোর্স দিয়ে জব্বারকে নিয়ে আলাদা বাসায় থাকা শুরু করেন।

এই ক্ষোভের জের ধরে গত ১৬ আগস্ট  সকাল ৭টার দিকে মন্টু জব্বারের বাসায় গিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাত ৮টা ৫০ মিনিটে জব্বার মারা যান। এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা নং ৩১(০৮)২৬ রুজু হয়।

ঘটনার পর থেকে আসামী মন্টুকে ধরতে লৌহজং, সিরাজদিখান, শ্রীনগরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। তদন্তে জানা যায় মন্টুর পৈত্রিক বাড়ি শ্রীনগর হলেও তার কোনো ভাই নেই এবং বাবা-মা মৃত। তার ৪ বোন ঢাকা, কুমিল্লা ও গাজীপুরে থাকেন।

বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে জানা যায়, আসামী গাজীপুরের কোনাবাড়ীতে তার বোন জমিলার বাসায় আত্মগোপনে আছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। শ্রীনগর থানা পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধারের চেষ্টা চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews