1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
টংগীবাড়ীতে বসতঘরে অগ্নিকাণ্ড,ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল পাশের ঘরগুলো - বিক্রমপুর চিত্র
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টংগীবাড়ীতে বসতঘরে অগ্নিকাণ্ড,ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল পাশের ঘরগুলো সিরাজদিখানে মোবাইলে অনলাইন জুয়া খেলার সময় ২  গ্রেফতার ২ গজারিয়ায় ৮৯ফাউন্ডেশনের ৪৩০ দুস্থ-অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ভবেরচর দুর্গা মন্দিরের পক্ষ থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা টঙ্গীবাড়ীতে শিক্ষার মান উন্নয়নে সুধী সমাবেশ অনুষ্ঠিত ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হলো টঙ্গীবাড়ীর মেয়ে ইশরাত জাহান মিমের  পর্তুগালে মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি  সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক শাহাদাত শেখ টঙ্গীবাড়িতে পাওনা টাকা চাওয়ায় স্বাস্থ্যকর্মী ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলায় আহত নারী মুন্সীগঞ্জে  ট্রাকের নিচে খেলা করাতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ গেল শিশুর  মুন্সীগঞ্জে মহাসড়ক পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় গুরুতর আহত নারী

টংগীবাড়ীতে বসতঘরে অগ্নিকাণ্ড,ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল পাশের ঘরগুলো

  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ টাইম ভিউ

টংগীবাড়ীতে বসতঘরে অগ্নিকাণ্ড,ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল পাশের ঘরগুলো

টঙ্গীবাড়ি  প্রতিনিধি-

মুন্সুগঞ্জের টংগীবাড়ী উপজেলায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শনিবার (৫ সেপ্টেম্বর ) ভোর ৪টা ৫৬ মিনিটে টংগীবাড়ী ফায়ার স্টেশনে সংবাদ আসে টংগীবাড়ী উপজেলার ইসলামপুর, বালিগাঁও এলাকার আমজাদ শিকদারের বসতঘরে আগুন লেগেছে।

সংবাদ পাওয়ার সাথে সাথেই টংগীবাড়ী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। আগুনে টিনের চৌচালা ঘরের আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া ঘরের ফ্রিজ, খাট, শোকেস, ফ্যানসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর পদক্ষেপের কারণে আগুন একটি ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়। ফলে আশপাশের অনেক ঘর বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে।

 

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews