1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
পর্তুগালে মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি  সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক শাহাদাত শেখ - বিক্রমপুর চিত্র
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পর্তুগালে মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি  সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক শাহাদাত শেখ টঙ্গীবাড়িতে পাওনা টাকা চাওয়ায় স্বাস্থ্যকর্মী ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলায় আহত নারী মুন্সীগঞ্জে  ট্রাকের নিচে খেলা করাতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ গেল শিশুর  মুন্সীগঞ্জে মহাসড়ক পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় গুরুতর আহত নারী টঙ্গীবাড়িতে একই শিক্ষকের ছাত্র বাবা ও ছেলে বিদায় নিলেন দুই প্রজন্মের শিক্ষক  শ্রীনগরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, একাধিক আহত টঙ্গিবাড়ীতে স্বর্ণের দোকানে কর্মচারীর রহস্যজনক মৃত্যু, উলঙ্গ মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে ঘরেই বানাতেন বন্দুক! অস্ত্রসহ যুবক গ্রেফতার  টঙ্গিবাড়ীতে ৫  বছর পর প্রাণ ফিরল দূর্গম চরে, ৫ টাকাতেই মিলবে চিকিৎসা মুন্সীগঞ্জে ১৬০ বোতল ফেনসেডিল ধরনের এস্কাফ সিরাপসহ গ্রেফতার-২

পর্তুগালে মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি  সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক শাহাদাত শেখ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ টাইম ভিউ
পর্তুগালে মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি  সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক শাহাদাত শেখ
মুন্সীগঞ্জ প্রতিনিধি-
পর্তুগালে বসবাসরত মুন্সীগঞ্জ জেলার প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণে মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগালের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে শাহাদাত শেখ নির্বাচিত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পর্তুগালের রাজধানী লিসবনের মারতিমনিজ এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় ও সাধারণ সভায় মুন্সীগঞ্জ জেলার ছয় উপজেলার প্রবাসীদের সম্মিলিত মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
কমিটি গঠনের প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন খলিলুর রহমান সাগর। এছাড়া সাইফুল ইসলাম ও টিটু আহমেদ-এর নেতৃত্বে এবং রনি হোসাইনের পরিচালনায় সভার কার্যক্রম সম্পন্ন হয়।
মানবিক কর্মকাণ্ডে সংগঠনের ভূমিকা:
সংশ্লিষ্টরা জানান, আহ্বায়ক কমিটি গঠনের পর থেকেই মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগাল প্রবাসীদের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছে। এরই ধারাবাহিকতায় সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল, ঈদ পুনর্মিলনীসহ বিভিন্ন সামাজিক আয়োজন করা হয়েছে।
এছাড়া পর্তুগালে বসবাসরত মুন্সীগঞ্জ জেলার তিনজন প্রবাসীর মৃত্যু হলে তাদের মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়ায় সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও অন্যান্য কার্যক্রমে সহযোগিতা করা হয়েছে। প্রবাসীদের দুঃসময়ে পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ সংগঠনটির মানবিক কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বলে জানান সংশ্লিষ্টরা।
তারা বলেন, প্রবাসে কোনো মুন্সীগঞ্জবাসী বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো, প্রয়োজনীয় সহযোগিতা করা এবং পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও শক্তিশালী করাই সংগঠনের অন্যতম লক্ষ্য।
ঐক্যবদ্ধ সংগঠন গড়ার প্রত্যয়:
নবনির্বাচিত সভাপতি নাজমুল হাসান বলেন, পর্তুগালে বসবাসরত মুন্সীগঞ্জবাসীর সুখে-দুঃখে পাশে থেকে সংগঠনকে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। এর আগে আহ্বায়ক কমিটির দায়িত্ব পালনকালে ইফতার মাহফিল, ঈদ পুনর্মিলনীসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম করেছি। পাশাপাশি তিনজন মুন্সীগঞ্জবাসীর মরদেহ বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রেও সংগঠনের উদ্যোগে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে প্রবাসীদের কল্যাণে কাজ করতে চাই।
সাধারণ সম্পাদক শাহাদাত শেখ বলেন, সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগালকে আরও সুসংগঠিত ও কার্যকর সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। প্রবাসীদের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ানো এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণ করাই আমাদের লক্ষ্য।
সভায় বক্তারা বলেন, একটি সংগঠনের মূল শক্তি হচ্ছে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা। মুন্সীগঞ্জ জেলার ছয় উপজেলার প্রবাসীদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে নতুন কমিটি গঠিত হওয়ায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
নতুন কমিটি গঠনের পর পর্তুগালে বসবাসরত মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে প্রবাসীদের কল্যাণে নতুন কমিটির সফলতা ও মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগালের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews