1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
টঙ্গীবাড়িতে পাওনা টাকা চাওয়ায় স্বাস্থ্যকর্মী ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলায় আহত নারী - বিক্রমপুর চিত্র
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পর্তুগালে মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি  সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক শাহাদাত শেখ টঙ্গীবাড়িতে পাওনা টাকা চাওয়ায় স্বাস্থ্যকর্মী ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলায় আহত নারী মুন্সীগঞ্জে  ট্রাকের নিচে খেলা করাতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ গেল শিশুর  মুন্সীগঞ্জে মহাসড়ক পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় গুরুতর আহত নারী টঙ্গীবাড়িতে একই শিক্ষকের ছাত্র বাবা ও ছেলে বিদায় নিলেন দুই প্রজন্মের শিক্ষক  শ্রীনগরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, একাধিক আহত টঙ্গিবাড়ীতে স্বর্ণের দোকানে কর্মচারীর রহস্যজনক মৃত্যু, উলঙ্গ মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে ঘরেই বানাতেন বন্দুক! অস্ত্রসহ যুবক গ্রেফতার  টঙ্গিবাড়ীতে ৫  বছর পর প্রাণ ফিরল দূর্গম চরে, ৫ টাকাতেই মিলবে চিকিৎসা মুন্সীগঞ্জে ১৬০ বোতল ফেনসেডিল ধরনের এস্কাফ সিরাপসহ গ্রেফতার-২

টঙ্গীবাড়িতে পাওনা টাকা চাওয়ায় স্বাস্থ্যকর্মী ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলায় আহত নারী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ টাইম ভিউ

টঙ্গীবাড়িতে পাওনা টাকা চাওয়ায় স্বাস্থ্যকর্মী ও তার ভাটিয়া সন্ত্রাসীদের হামলায় আহত নারী

টঙ্গীবাড়ি প্রতিনিধি –
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার মান্দ্রা গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে এক নারী মারধর ও শ্লীলতাহানির শিকার হয়েছেন । এ ঘটনায় ভুক্তভোগী শামীমা আক্তার বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শামীমা আক্তার মান্দ্রা গ্রামের স্বাস্থ্যকর্মী ( পরিবার পরিকল্পনা মাঠ কর্মী ) সোনিয়া বেগম (৪০) ও তার স্বামী আমজার এর কাছে তার ১,০০,০০০/- এক লক্ষ টাকা পাওনা ছিল।

উক্ত পাওনা টাকা চাইতে বুধবার ( ২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬.৩০ ঘটিকার দিকে শামীমা আক্তার সোনিয়া বেগম ও তার স্বামী আমজাদের বাড়িতে যান। টাকা চাওয়ার সাথে সাথেই সোনিয়া ক্ষিপ্ত হয়ে ওঠে।

অভিযোগে বলা হয়, সোনিয়া ও তার প্রতিবেশী মাহফুজা এবং অজ্ঞাতনামা আরও ২ জন মিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দেয়। পরে কাঠের দাসা ও লোহার রড দিয়ে তার সারা শরীরে এলোপাতাড়ি মারপিট করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়। সোনিয়া বেগম কাঠের দাসা দিয়ে তার দুই পায়ে একাধিকবার আঘাত করে মারাত্মক কাটা জখম করে। এই সময় অজ্ঞাতনামা ২ জন তার পরিধানের কাপড়-চোপড় টেনে শ্লীলতাহানি করে।

শামীমা আক্তার চিৎকার করলে লোকজন আসার শব্দ পেয়ে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি আহত অবস্থায় টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। এব্যপারে অভিযুক্ত সোনিয়াকে একাধিকবার ফোন করলেও সে ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ শামীম আহম্মেদ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews