সিরাজদিখানে মোবাইলে অনলাইন জুয়া খেলার সময় গ্রেফতার ২
নিজস্ব প্রতিনিধি-
মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া খেলার অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২টি দামি মোবাইল ও জুয়ার অ্যাপসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন – .মোঃ ফাহিম (২৩), পিতা- মুজার হোসেন, সাং- বড়াম, ইউপি- শেখরনগর এবং শিমুল বর্মন (২১)পিতা- রঞ্জিত বর্মন, সাং- বরাম, ইউপি- শেখরনগর। উভয়েই সিরাজদিখান থানার বাসিন্দা।
সিরাজদিখান থানার এসআই মোঃ শাহ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৪ আগস্ট) বিকাল ৪টা ৩০ মিনিটে সিরাজদিখান থানাধীন নিমতলা ফিলিং স্টেশনের বিপরীতে অভিযান চালানো হয়। এসময় আসামীরা মোবাইল ফোনে অনলাইন মাধ্যমে জুয়া খেলছিল।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। পরে তল্লাশি করে আসামী ফাহিমের কাছ থেকে Tecno Pova 7 5G এবং শিমুল বর্মনের কাছ থেকে আইফোন 12 Pro Max জব্দ করা হয়।
পুলিশ জানায়, জব্দকৃত মোবাইল দুটিতে BGD33, CTG777, 1XBET, BINANCE, Ludo King, 558H সহ অন্তত ১০টির বেশি জুয়ার অ্যাপ ওয়েবসাইট ইনস্টল করা ছিল। জিজ্ঞাসাবাদে আসামীরা অনলাইনে জুয়া খেলার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় সিরাজদিখান থানার এসআই মোঃ শাহ আলী বাদী হয়ে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর ১৬/১৭/১৯(১) ধারায় একটি মামলা দায়ের করেছেন।
ধারা ১৬ অনুযায়ী জুয়ার জন্য মোবাইল ব্যবহার, ধারা ১৭ অনুযায়ী অনলাইনে জুয়া খেলা এবং ধারা ১৯(১) অনুযায়ী পুলিশের তল্লাশি ও জব্দের ক্ষমতা প্রয়োগ করা হয়েছে।
আসামীদেরকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Leave a Reply