1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
টঙ্গীবাড়িতে নামাজ শেষে ফেরার পথে হামলায় পিতাসহ ছাত্রশক্তির জেলা আহ্বায়ক আহত - বিক্রমপুর চিত্র
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীনগরে ত্রিভূজ প্রেমের জেরে জব্বার হত্যা: চাঞ্চল্যকর মামলায় মন্টু গ্রেফতার টঙ্গীবাড়িতে নামাজ শেষে ফেরার পথে হামলায় পিতাসহ ছাত্রশক্তির জেলা আহ্বায়ক আহত মুন্সীগঞ্জে বিএনপির ১৩ নেতাকর্মী বহিষ্কারের ভুয়া বিজ্ঞপ্তি  মুন্সীগঞ্জের ১৪০ বোতল এস্কাফ ও ১টি পিকআপসহ গ্রেফতার-২ টংগীবাড়ীতে  নগদ টাকা ও তাসসহ ৪ জুয়াড়ি গ্রেফতার জলাবদ্ধতা থেকে মাদক নিয়ন্ত্রণ, কুমারভোগ নিয়ে রাজিবের নানা প্রতিশ্রুতি টংগীবাড়ীতে  ১২০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার টংগীবাড়ীতে বসতঘরে অগ্নিকাণ্ড,ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল পাশের ঘরগুলো সিরাজদিখানে মোবাইলে অনলাইন জুয়া খেলার সময় ২  গ্রেফতার ২ গজারিয়ায় ৮৯ফাউন্ডেশনের ৪৩০ দুস্থ-অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

টঙ্গীবাড়িতে নামাজ শেষে ফেরার পথে হামলায় পিতাসহ ছাত্রশক্তির জেলা আহ্বায়ক আহত

  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ টাইম ভিউ
  1. টঙ্গীবাড়িতে নামাজ শেষে ফেরার পথে হামলায় পিতাসহ ছাত্রশক্তির জেলা আহ্বায়ক আহত

নিজস্ব প্রতিনিধি –

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক শিশির হাসানের (৩০) ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশির হাসান ও তার বাবা আনোয়ার হোসেন আহত হয়েছেন। রবিবার ( ৬ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ বেতকা নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতদের টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

 

ভুক্তভোগী শিশির হাসানের অভিযোগ, রাজনৈতিক বিরোধের জেরে কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় ছাত্রলীগ নেতা শুভ বাগজার পরিকল্পনায় এ হামলা চালানো হয়েছে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে শিশির হাসানদের সঙ্গে বেতকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শুভ বাগজাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরোধ চলে আসছিল। এরই মধ্যে কিছুদিন আগে পুলিশ শুভ বাগজাকে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে কারাগার থেকে বের হয়ে আসেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

রবিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে শিশির হাসান তার বাবা আনোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। দক্ষিণ বেতকা নতুন বাজার এলাকায় পৌঁছালে একদল লোক তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন শিশির হাসান। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত বাবা-ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

 

শিশির হাসান বলেন, ‘আওয়ামী লীগের সবুজ, জুয়েল, আজিজ বাগজা, রিফাত ও রেদোয়ান হঠাৎ আমাদের ওপর অতর্কিত হামলা চালান। তারা আমার বাবা ও আমাকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করেন। আমরা প্রতিরোধের চেষ্টা করি। মূলত শুভ বাগজার পরিকল্পনাতেই এ হামলা করা হয়েছে। আমি থানায় অভিযোগ করছি।’

 

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শুভ বাগজার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার পরিবারের কোনো সদস্যের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাদের পাওয়া যায়নি।

 

 

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews