মুন্সীগঞ্জের ১৪০ বোতল এস্কাফ ও ১টি পিকআপসহ গ্রেফতার-২
নিজস্ব প্রতিনিধি -মুন্সীগঞ্জ রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০.৪০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ইনচার্জ এর নেতৃত্বে মুন্সীগঞ্জ থানাধীন বল্লালবাড়ি সাকিনস্থ সিরাজ এর চায়ের দোকানের সামনের পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযানে ১. রুবেল (২৮), পিতা- মৃত কামাল হোসেন, সাং- উত্তর মন্ডলপাড়া, থানা- কোর্ট চাঁদপুর, জেলা- ঝিনাইদহ এবং ২. মোঃ রিপন আলী (৩৮), পিতা- মোঃ রফিক বিশ্বাস, সাং- যাদবপুর বিওপি ক্যাম্পপাড়া, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের নিকট থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তায় রক্ষিত অবস্থায় ১৪০ (একশত চল্লিশ) বোতল এস্কাফ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের গায়ে ইংরেজিতে লেখা ছিল coderine phosphate and Triprolidine Hydrochloride Syrup। এছাড়াও মাদক পরিবহন ও বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়।
এ সংক্রান্তে মুন্সীগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply