টংগিবাড়ীতে ৫১ পিস ইয়াব উদ্ধার, কুখ্যাত মাদক ব্যবসায়ী আমজাদসহ গ্রেপ্তার ২
টঙ্গীবাড়ি প্রতিনিধি – টঙ্গীবাড়িতে অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন: কুখ্যাত মাদক ব্যবসায়ী ও জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ জয়নাল দেওয়ান (৫২) পিতা: মোঃ বুধাই দেওয়ান, মাতা: খোরশেদা বেগম সাং: হাট বালিগাঁও, থানা: টংগিবাড়ী, জেলা: মুন্সীগঞ্জ ও মাদক ব্যবসায়ী মোঃ রাকিব দেওয়ান (২১) ,পিতা: মোঃ আব্দুল বর দেওয়ান, মাতা: মলুধা বেগম ,সাং: রবনগর কান্দি, থানা: টংগিবাড়ী, জেলা: মুন্সীগঞ্জ।
আসামীদেরকে আজ সোমবার (৭ সেপ্টেম্বর ) টংগিবাড়ী থানাধীন রবনগর কান্দি সাকিনস্থ ভূইয়া বাড়ী জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় টংগিবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply