টঙ্গিবাড়ীতে মাদকের টাকা না পেয়ে বৃদ্ধ পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ
টঙ্গিবাড়ী প্রতিনিধি- মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মাদকের টাকা না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পিতা বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সোনারং ইউনিয়নের পুরাপাড়া এলাকার বাসিন্দা মো. হারুন দেওয়ান, (৬৮) তার ছেলে মো. জুয়েল দেওয়ান (৩৫) এর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলে জুয়েল একজন মাদকাসক্ত, উশৃঙ্খল ও খারাপ প্রকৃতির লোক।
গত ০৭ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে অভিযুক্ত জুয়েল তার পিতা-মাতার বসতবাড়িতে এসে মাদক সেবনের জন্য টাকা দাবি করে। টাকা না দেওয়ায় সে তার মা রাবেয়া বেগমকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি ও কাঠের ডাসা দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।
এ সময় হারুন দেওয়ান স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে অভিযুক্ত ছেলে তাদের দুইজনকেই ধারালো দা দিয়ে কোপ দেওয়ার জন্য দৌড়ে আসে। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। এ সময় সে তাদের প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগে বলা হয়।
স্থানীয়দের সহায়তায় আহত রাবেয়া বেগমকে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহম্মেদ জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply