টংগিবাড়ীতে গাঁজা ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি- মুন্সীগঞ্জের টংগিবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর) টংগিবাড়ী উপজেলার উত্তর বেতকা এলাকায় অভিযান চালিয়ে জনৈক সুমন শেখের ঘরের ভেতর থেকে ৩০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতের নাম
সুমন শেখ (৪৫) পিতা- মোশারফ শেখ, সাং- উত্তর বেতকা, থানা- টংগিবাড়ী, জেলা- মুন্সিগঞ্জ।
এ ঘটনায় টংগিবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।মাদকের বিরুদ্ধে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে টংগিবাড়ী থানা পুলিশ।
Leave a Reply