1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে  মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত, বন্ধু আহত - বিক্রমপুর চিত্র
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে  মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত, বন্ধু আহত টংগিবাড়ীতে গাঁজা ব্যবসায়ী গ্রেফতার মুন্সীগঞ্জে বসতঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে  উদ্ধার করল ফায়ার সার্ভিস মুন্সীগঞ্জে কাভার্ডভ্যানকে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কা গুরুতর আহত চালক  মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায়  ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৫ জন টঙ্গিবাড়ীতে মাদকের টাকা না পেয়ে বৃদ্ধ পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ সিরাজদিখানে ৩ শত পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার টঙ্গীবাড়ীতে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা  বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক মুন্সীগঞ্জে  ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জে  মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত, বন্ধু আহত

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ টাইম ভিউ

মুন্সীগঞ্জে  মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত, বন্ধু আহত

নিজস্ব প্রতিনিধি –

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় (২৭) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ (২৪) নাম আরও এক যুবক আহত হয়েছেন।

 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা ২১ মিনিটের দিকে উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার রসুলপুর, আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। তাঁর মায়ের নাম কাজল রেখা। আহত সাজ্জাদ সিরাজদিখান উপজেলার উত্তর ঘোড়ামারা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম রবিউল আউয়াল।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকালে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছে। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

 

ফায়ার সার্ভিসের সদস্যরা আহত সাজ্জাদকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক হৃদয় ঘটনাস্থলেই মারা যান। পরে তাঁর মরদেহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন বন্ধু মোটরসাইকেলে করে মাওয়া ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হৃদয় সৌদি আরব প্রবাসী ছিলেন। প্রায় চার মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন তিনি। কয়েক দিনের মধ্যেই তাঁর সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। তিনি বিবাহিত এবং এক কন্যাসন্তানের বাবা ছিলেন।

 

এদিকে সড়ক দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেল চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, চালক ও আরোহী উভয়ের হেলমেট ব্যবহার এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।#

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews