মুন্সীগঞ্জে লাইসেন্স ছাড়াই আইসক্রিমের গায়ে বিএসটি আইয়ের লোগো ২০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিনিধি-
লাইসেন্স ছাড়াই আইসক্রিমের গায়ে বিএসটি আইয়ের লোগো বসিয়ে নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছিল আইসক্রিম। প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায়
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে চকো আইসক্রিম ফ্যাক্টরিতে মনিটরিং করে দেখা যায়, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের আইসক্রিম প্রস্তুত করা হচ্ছে। এছাড়া বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করেই আইসক্রিমের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হচ্ছে।
এসব অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ শাহ আলমকে ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আসিফ আল আজাদ। এ সময় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম।
Leave a Reply