1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে বাবা-মেয়ে হত্যা মামলার আসামির  নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন - বিক্রমপুর চিত্র
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
টংগিবাড়ী থানা পুলিশের পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জে বাবা-মেয়ে হত্যা মামলার আসামির  নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন টঙ্গিবাড়ীতে কিশোরীকে মারধোর করে  ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত  গ্রেপ্তার মুন্সীগঞ্জে বাস দুর্ঘটনায় আহত একাধিক, গুরুতর ৩ জন ঢাকায় প্রেরণ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজা ও পিকআপসহ ২ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত মুন্সীগঞ্জে গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ইমাম গ্রেফতার মুন্সীগঞ্জের  মাইশার ঝুলিতে ৮ স্বর্ণ, সঙ্গে ৫টি জাতীয় রেকর্ড মুন্সীগঞ্জে দুই কক্ষে ৬ শ্রেণীর ক্লাস, গাদাগাদি করে পাঠ নিচ্ছে ১০৩ শিশু টংগিবাড়ীতে এইচএসসি পরীক্ষায় এগিয়ে রানা শফিউল্লাহ পিছিয়ে বালিগাঁও

মুন্সীগঞ্জে বাবা-মেয়ে হত্যা মামলার আসামির  নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২০ টাইম ভিউ

মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামির  নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন

সিরাজদিখান  প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে গোলাপ ও তার পাঁচ বছর বয়সী শিশু তওয়ার হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এবং সোহরাব হোসেন (মতি স্যার)-এর নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর চৌরাস্তা এলাকায় ছাত্র ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা গোলাপ ও তার নিষ্পাপ শিশু তওয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। একই সঙ্গে সোহরাব হোসেন (মতি স্যার)-এর বিরুদ্ধে আনীত অভিযোগের সুষ্ঠু বিচার নিশ্চিত করে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবী জানান তাঁরা।

 

বক্তারা বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানি বা অন্যায়ের শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর মোল্লা, রনি দেওয়ান, শেখ আরিফ হোসেন, নাজমুল হোসেন, বায়েজিদ হোসেন, রফিক শেখ, জাহিদুল ইসলাম বেপারীসহ স্থানীয় ছাত্রসমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের বিচার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জোর দাবী জানানো হয়।

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews