মুন্সীগঞ্জে বাস দুর্ঘটনায় আহত একাধিক, গুরুতর ৩ জন ঢাকায় প্রেরণ
নিজস্ব প্রতিনিধি –
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার (০২ নভেম্বর ) বেলা ১১টা ২৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে নিমতলা হাওলাদার ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। মাওয়া থেকে ঢাকাগামী এভারেস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অজ্ঞাতনামা একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা কয়েকজন যাত্রী আহত হন।
খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। গুরুতর আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বেপরোয়া গতির কারণে বাসটি সামনে থাকা একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি থানা হেফাজতে রয়েছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে
Leave a Reply