1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
টঙ্গিবাড়ীতে কিশোরীকে মারধোর করে  ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত  গ্রেপ্তার - বিক্রমপুর চিত্র
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
টংগিবাড়ী থানা পুলিশের পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জে বাবা-মেয়ে হত্যা মামলার আসামির  নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন টঙ্গিবাড়ীতে কিশোরীকে মারধোর করে  ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত  গ্রেপ্তার মুন্সীগঞ্জে বাস দুর্ঘটনায় আহত একাধিক, গুরুতর ৩ জন ঢাকায় প্রেরণ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজা ও পিকআপসহ ২ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত মুন্সীগঞ্জে গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ইমাম গ্রেফতার মুন্সীগঞ্জের  মাইশার ঝুলিতে ৮ স্বর্ণ, সঙ্গে ৫টি জাতীয় রেকর্ড মুন্সীগঞ্জে দুই কক্ষে ৬ শ্রেণীর ক্লাস, গাদাগাদি করে পাঠ নিচ্ছে ১০৩ শিশু টংগিবাড়ীতে এইচএসসি পরীক্ষায় এগিয়ে রানা শফিউল্লাহ পিছিয়ে বালিগাঁও

টঙ্গিবাড়ীতে কিশোরীকে মারধোর করে  ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত  গ্রেপ্তার

  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২৪ টাইম ভিউ

টঙ্গিবাড়ীতে কিশোরীকে মারধোর করে  ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত  গ্রেপ্তার

টঙ্গিবাড়ী প্রতিনিধি-

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে মারধর করে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে মো. বিজয় (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বিজয়কে গ্রেপ্তার করেছে টঙ্গিবাড়ী থানা পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের মাইফরশপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ভবনের সিঁড়িতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্ত বিজয় মিরকাদিম এলাকার একটি হার্ডবোর্ড কারখানায় কাজ করতেন। একই কর্মস্থলে কাজ করার সুবাদে তাদের পরিচয় ছিল। ঘটনার দিন বিকেল ৫টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে বিজয় ওই কিশোরীর পিছু নেন। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে একটি পরিত্যক্ত ভবনের সামনে নিয়ে যান।

অভিযোগ অনুযায়ী, সেখানে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে সে বাধা দেয়। এ সময় বিজয় তার ওড়না দিয়ে মুখ বেঁধে পাশের একটি লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন। এতে কিশোরীর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে কিশোরী মাটিতে পড়ে গেলে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

পরে রক্তাক্ত অবস্থায় কিশোরী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। তার বাবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে টঙ্গিবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ সময় অভিযুক্ত বিজয়কে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে টঙ্গিবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০২৬)-এর ৯(১)/৯(৪)(গ) ধারায় মামলা করা হয়েছে।

 

টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ শামীম আহমেদ বলেন, অভিযুক্ত যুবককে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews