কক্সবাজার থেকে মুন্সীগঞ্জে এসে ইয়াবা বিক্রি, ২০০০ পিসসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি –
মুন্সীগঞ্জে ২০০০ পিস ইয়াবাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১১ অক্টোবর ) সকাল ১১টা ৫০ মিনিটে মুন্সীগঞ্জ থানাধীন মুক্তারপুর এলাকার নির্মাণাধীন টোল প্লাজার নতুন অফিসের দক্ষিণ-পূর্ব পাশের পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কেফায়েত উল্লাহ (৩০) কক্সবাজার জেলার টেকনাফ থানার পুরান পল্লান পাড়া ২নং ওয়ার্ডের মোঃ সেলিমের ছেলে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম এর কঠোর নির্দেশনায় জেলায় মাদক বিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত কেফায়েত উল্লাহ কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে মুন্সীগঞ্জে বিক্রির জন্য এসেছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply