1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
সিরাজদিখানে অনলাইন জুয়ার অ্যাপসহ যুবক গ্রেফতার - বিক্রমপুর চিত্র
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে অতিরিক্ত গতির কারনে বাস দুর্ঘটনা, আহত কয়েকজন সিরাজদিখানে অনলাইন জুয়ার অ্যাপসহ যুবক গ্রেফতার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার শ্রীনগরে অধিক মুল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি ও খাবারে রঙ মেশানোর দায়ে ২ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা  সাত দিনের উচ্ছেদ নোটিশ ৫ বছর পরেও মুন্সীগঞ্জে সওজের জায়গায় বহাল স্থাপনা মুন্সীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৬ জন মুন্সীগঞ্জে সড়কে পড়ে থাকা ব্যক্তির  মরদেহ উদ্ধার করলো ফায়ার সার্ভিস মুন্সীগঞ্জে ৫ তলা ভবনে আগুন, ছাদে আটকা পড়া বাসিন্দাদের উদ্ধার করলো ফায়ার সার্ভিস টঙ্গীবাড়ির  অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে বান্ধবীদের সাথে নদীতে গোসলে নেমে নিখোঁজ নারীর সন্ধান দুই দিনেও মেলেনি

সিরাজদিখানে অনলাইন জুয়ার অ্যাপসহ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১২ টাইম ভিউ

সিরাজদিখানে অনলাইন জুয়ার অ্যাপসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনলাইনে জুয়া খেলার সময় এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বূধবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে উপজেলার বালুচর ইউনিয়নের রাজনগর স্কুল ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ সুজন হোসেন (৩০)। পিতা- মোঃ আমির হোসেন। তার স্থায়ী ঠিকানা আকবরনগর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ। বর্তমানে সে সিরাজদিখানের রশুনিয়া ইউনিয়নের রাজনগর গ্রামে বসবাস করতো।

সিরাজদিখান থানার এজাহার সূত্রে জানা যায়, থানার জিডি নং- ৩৬৭, তারিখ- ০৭/১০/২০২৬ মূলে এলাকায় অপরাধ নিবারণে ডিউটি করাকালীন এসআই মোঃ শাহ্ আলী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজনগরে এক ব্যক্তি নিয়মিত মোবাইলে অনলাইন জুয়া খেলছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরা হয়।

পুলিশ জানায়, আসামীর হাতে থাকা TECNO CM6 মডেলের মোবাইল ফোন তল্লাশি করে এর ভিতরে BGD33, BK666, CK44, TK71, CV666, http://jitibdt1.com, CPC88, KKFb, 5777bet, BdVegas নামের একাধিক অনলাইন জুয়ার অ্যাপ ইনস্টল করা অবস্থায় পাওয়া যায়। সে ওই অ্যাপগুলো ব্যবহার করে অনলাইনে জুয়া খেলছিল।

এ ঘটনায় সিরাজদিখান থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর ১৯/১৭/১৯(১) ধারায় একটি নিয়মিত মামলা রুজুর পরে গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews