1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে একাধিক আছাড়, অভিভাবক আটক - বিক্রমপুর চিত্র
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে একাধিক আছাড়, অভিভাবক আটক মুন্সীগঞ্জে অ্যাডভোকেট বুলবুল আহমেদের মৃত্যুতে ডেথ রেভারানস: এক দিনের আদালত মুলতবী ঘোষণা মুন্সীগঞ্জে বেপরোয়া গতির কারণে বাস উল্টে আহত কয়েকজন মুন্সীগঞ্জে রেললাইনের পাশ হতে নারীর মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ, আলোচিত সেই ব্যাংক কর্মকর্তা কারাগারে মুন্সীগঞ্জে বিচারপতি জেবিএম হাসান এর সাথে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা টংগিবাড়ীতে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি বিন্দু গ্রেফতার টঙ্গীবাড়িতে চুরি দেখে ফেলায় ভ্যানচালকে হত্যা করে ঝুলিয়ে রাখার নাটক আসামির বাড়ি ভাঙচুর মুন্সীগঞ্জে কৃষি কার্যালয় থেকে ধর্ষন মামলায় কৃষি কর্মকর্তা গ্রেফতার মুন্সীগঞ্জে নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজকে সংবর্ধনা দিলেন আইনজীবীরা

মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে একাধিক আছাড়, অভিভাবক আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৩ টাইম ভিউ

মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে একাধিক আছাড়, অভিভাবক আটক

নিজস্ব প্রতিনিধি-

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও একাধিকবার আছাড় দেওয়ার অভিযোগে নাহিদ শেখ (৩৫) নামে এক শিক্ষার্থীর অভিভাবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

আটক নাহিদ শেখ উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের মৃত আব্দুর জব্বার শেখের ছেলে।

বিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রস্তুতিমূলক কুচকাওয়াজ শেষে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অবস্থান করছিল। এর আগের দিন ওই শ্রেণির দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে নিজের ছেলে আতিকুর রহমানকে মারধর করা হয়েছে এমন অভিযোগে তার বাবা নাহিদ শেখ বিদ্যালয়ে আসেন। পরে তিনি শ্রেণিকক্ষে ঢুকে একই শ্রেণির শিক্ষার্থী হাবিবকে ধরে মারধর করেন এবং একপর্যায়ে তাকে শ্রেণিকক্ষের ভেতর তিনবার আছাড় দেন বলে অভিযোগ ওঠে।

এ সময় আতঙ্কিত হয়ে শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত সেখানে ছুটে আসেন। পরে প্রধান শিক্ষক নাহিদ শেখকে তাঁর কক্ষে নিয়ে গিয়ে বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ বিদ্যালয়ে গিয়ে নাহিদ শেখকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম বলেন, আগের দিন দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়েছিল। এ নিয়ে একজন শিক্ষার্থীর অভিভাবক অন্য শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে ঢুকে মারধর করেছেন। বিষয়টি প্রধান শিক্ষকের মাধ্যমে সমাধানের চেষ্টা না করে এভাবে শ্রেণিকক্ষে ঢুকে একজন শিক্ষার্থীকে মারধর করা কোনোভাবেই উচিত হয়নি।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত অভিভাবককে আটক করে থানায় রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews