1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে অ্যাডভোকেট বুলবুল আহমেদের মৃত্যুতে ডেথ রেভারানস: এক দিনের আদালত মুলতবী ঘোষণা - বিক্রমপুর চিত্র
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে একাধিক আছাড়, অভিভাবক আটক মুন্সীগঞ্জে অ্যাডভোকেট বুলবুল আহমেদের মৃত্যুতে ডেথ রেভারানস: এক দিনের আদালত মুলতবী ঘোষণা মুন্সীগঞ্জে বেপরোয়া গতির কারণে বাস উল্টে আহত কয়েকজন মুন্সীগঞ্জে রেললাইনের পাশ হতে নারীর মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ, আলোচিত সেই ব্যাংক কর্মকর্তা কারাগারে মুন্সীগঞ্জে বিচারপতি জেবিএম হাসান এর সাথে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা টংগিবাড়ীতে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি বিন্দু গ্রেফতার টঙ্গীবাড়িতে চুরি দেখে ফেলায় ভ্যানচালকে হত্যা করে ঝুলিয়ে রাখার নাটক আসামির বাড়ি ভাঙচুর মুন্সীগঞ্জে কৃষি কার্যালয় থেকে ধর্ষন মামলায় কৃষি কর্মকর্তা গ্রেফতার মুন্সীগঞ্জে নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজকে সংবর্ধনা দিলেন আইনজীবীরা

মুন্সীগঞ্জে অ্যাডভোকেট বুলবুল আহমেদের মৃত্যুতে ডেথ রেভারানস: এক দিনের আদালত মুলতবী ঘোষণা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১১ টাইম ভিউ

শ্রীকান্ত দাস (নিজস্ব প্রতিনিধি)
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য অ্যাডভোকেট বুলবুল আহমেদ (৪৮) এর মৃত্যুতে ডেথ রেভারানস করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে এ ডেথ রেভারানস করা হয়।

সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান’র সভাপতিত্বে ডেথ রেভারানস প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা আইনজীবী সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. নুর হোসাইন। মরহুমের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন শেষে দোয়া মোনাজাত করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট এমারত হোসেন। ডেথ রেভারানস শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ এক দিনের জন্য আদালত মুলতবি ঘোষনা করেন।

জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হান্নান মিয়া জুয়েলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক আনিসুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সারাফুজ্জামান আনছারী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মেহের নিগার সূচনা, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মওদুদ আহমেদ।

আরো উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌসূলি (জিপি) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. তোতা মিয়া, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সুমন সরদার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আঃ মান্নান মিয়া, সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট নাছিমা আক্তার, অ্যাডভোকেট মুহাম্মদ মাসুদ আলম, অ্যাডভোকেট আমান উল্লাহ প্রধান শাহিন ও অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন প্রমূখ।

জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট বুলবুল আহমেদ সদর উপজেলার উত্তর মহাকালী গ্রামের মরহুম জালাল উদ্দিনের ছেলে। তিনি গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহিরাজিউন)। ২০০৯ সালে এলএল.বি পাশ করে ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একই সালের ৮ নভেম্বর মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে সদস্য অন্তর্ভূক্ত হয়ে ফৌজদারী ও দেওয়ানী আদালতে আইন পেশায় তার কর্মময় জীবন শুরু করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

অ্যাডভোকেট বুলবুল আহমেদের মৃত্যুতে শোকাহত এবং তার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন আইনজীবীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews