1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে বিচারপতি জেবিএম হাসান এর সাথে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা - বিক্রমপুর চিত্র
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ, আলোচিত সেই ব্যাংক কর্মকর্তা কারাগারে মুন্সীগঞ্জে বিচারপতি জেবিএম হাসান এর সাথে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা টংগিবাড়ীতে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি বিন্দু গ্রেফতার টঙ্গীবাড়িতে চুরি দেখে ফেলায় ভ্যানচালকে হত্যা করে ঝুলিয়ে রাখার নাটক আসামির বাড়ি ভাঙচুর মুন্সীগঞ্জে কৃষি কার্যালয় থেকে ধর্ষন মামলায় কৃষি কর্মকর্তা গ্রেফতার মুন্সীগঞ্জে নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজকে সংবর্ধনা দিলেন আইনজীবীরা মুন্সীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার টঙ্গীবাড়ীতে ব্যবসায়ীর বাড়িতে রা ইট নিক্ষেপ, জানালার গ্লাস ভাঙচুর  মুন্সীগঞ্জে এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  মুন্সীগঞ্জে  র‍্যাব পরিচয়ে ডাকাতি চেষ্টা,  চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭

মুন্সীগঞ্জে বিচারপতি জেবিএম হাসান এর সাথে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা

  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ টাইম ভিউ

শ্রীকান্ত দাস (নিজস্ব প্রতিনিধি)
মুন্সীগঞ্জে বিচারপতি জেবিএম হাসান‘র আগমন উপলক্ষ্যে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে জেলা আইনজীবী সমিতির হলরোমে এ মত বিনিময় সভা করা হয়। অনুষ্ঠানে আইনজীবীরা বিচারপতি জেবিএম হাসানকে প্রথমে ফুলেল শুভেচ্ছা জানান পরে বিচারপতির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি কৌশলী (জিপি) অ্যাডভোকেট মো. তোতা মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাহানারা ফেরদৌস, শিশু সংহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তেহসিন ইফতেখার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সারাফুজ্জামান আনছারী।

অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হান্নান মিয়া জুয়েলের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সুমন সরদার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সলিল সরকার, সাবেক পিপি অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমারত হোসেন, অ্যাডভোকেট মাসুদ আলম, অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমানুল্লাহ প্রধান, অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নুর হোসাইন।

অনুষ্ঠানে বিচারপতি জেবিএম হাসান তার বক্তব্যে বার ও বেঞ্চ সমন্বয়ে আদালতের মামলা দ্রুত নিস্পত্তি, বিচারপ্রাথিদের সার্বিক সুবিধা নিশ্চিত করতে আহবান জানান। এছাড়াও বিচারপতি আদালতের বিচারক, সরকারী আইনজীবী, সমিতির সাধারন আইনজীবী সহ মুন্সীগঞ্জের সার্বিক দিক দিয়ে প্রশংসা করেন। তিনি লিগ্যাল এইডের মামলা ছাড়াও গরিব ও অসহায় বিচারপ্রাথিদের মামলায় সহযোগিতা করার জন্য মুন্সীগঞ্জ জেলা বারের সিনিয়ন আইনজীবীদের সুদৃষ্টি কামনা করা সহ বিচারপতি আইন ও আদালতের উপর বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বারোপ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews