1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
টঙ্গীবাড়িতে চুরি দেখে ফেলায় ভ্যানচালকে হত্যা করে ঝুলিয়ে রাখার নাটক আসামির বাড়ি ভাঙচুর - বিক্রমপুর চিত্র
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
টংগিবাড়ীতে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি বিন্দু গ্রেফতার টঙ্গীবাড়িতে চুরি দেখে ফেলায় ভ্যানচালকে হত্যা করে ঝুলিয়ে রাখার নাটক আসামির বাড়ি ভাঙচুর মুন্সীগঞ্জে কৃষি কার্যালয় থেকে ধর্ষন মামলায় কৃষি কর্মকর্তা গ্রেফতার মুন্সীগঞ্জে নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজকে সংবর্ধনা দিলেন আইনজীবীরা মুন্সীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার টঙ্গীবাড়ীতে ব্যবসায়ীর বাড়িতে রা ইট নিক্ষেপ, জানালার গ্লাস ভাঙচুর  মুন্সীগঞ্জে এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  মুন্সীগঞ্জে  র‍্যাব পরিচয়ে ডাকাতি চেষ্টা,  চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টঙ্গিবাড়ীতে দই ও রসমালাইয়ের পাত্রে তারিখ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ভাই বোনের মৃ-ত্যূ

টঙ্গীবাড়িতে চুরি দেখে ফেলায় ভ্যানচালকে হত্যা করে ঝুলিয়ে রাখার নাটক আসামির বাড়ি ভাঙচুর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ টাইম ভিউ

টঙ্গীবাড়িতে চুরি দেখে ফেলায় ভ্যানচালকে হত্যা করে ঝুলিয়ে রাখার নাটক আসামির বাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি –

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ভ্যান চুরি দেখে ফেলায় ভ্যানচালক হত্যা করে ঝুলিয়ে রাখার ঘটনায় আসামির বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বাদীপক্ষের ৬০/৭০ জন উত্তেজিত লোক সোমবার ( ২৮ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৬টার দিকে আসামি কাউছার মোল্লার বাড়িতে হামলা চালিয়ে বসতবাড়ি ভাঙচুর করে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে টঙ্গিবাড়ীর বেতকা ইউনিয়নের চর মামুদাদপুরে একচালা টিনের ঘর থেকে ভ্যানচালক বাশার গাজীর (৩৯) মরদেড় উদ্ধার করে পুলিশ। সে নারায়ণগঞ্জ জেলার তোলক্ষীরা গ্রামের আমির গাজীর ছেলে।

 

 

এ ঘটনায় নিহতের স্ত্রী জান্নাতুল নেছা বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), মুন্সীগঞ্জ তদন্ত করছে।

 

পিবিআইয়ের তদন্তে উঠে আসে, বাসার গাজীর বাড়িতে তার অটোভ্যান চুরি করতে গেলে চালক বাশার গাজী চোরদের চিনে ফেলায় তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ তার নির্জন ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে আসামিরা। পরে পিবিআই তথ্য-প্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে শামীম শেখ, রাজন ও কাউছার মোল্লাকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং তাদের তথ্যে চুরি যাওয়া অটোভ্যান উদ্ধার করা হয়।

 

এদিকে আসামিরা গ্রেফতার হওয়ার পর সোমবার( ২৮ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৬টার দিকে বাদীপক্ষের ৬০/৭০ জন লোক উত্তেজিত হয়ে মামলার অন্যতম আসামি কাউছার মোল্লার

বাড়িতে হামলা চালিয়ে তার দুটি চৌচালা টিনের ঘরের বেড়া ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি করে।

 

একই সাথে মামলার অপর আসামি শামীম হোসেন, পিতা- আঃ মজিদ, সাং- দক্ষিণ তৈলক্ষিরা, নারায়ণগঞ্জ এর বাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।

 

খবর পেয়ে টঙ্গিবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

এ বিষয়ে টঙ্গিবাড়ী থানা পুলিশে ডিএসবি মনোরঞ্জন জানান, ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews