টংগিবাড়ীতে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি বিন্দু গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি-
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম ওরফে বিন্দু (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) টংগিবাড়ী থানা পুলিশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, মুন্সিগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মুন্সিগঞ্জ মহোদয়ের কঠোর নির্দেশনায় জেলার সকল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় টংগিবাড়ী থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
এ সময় উত্তর বেতকা এলাকা থেকে মোঃ শহিদুল ইসলাম ওরফে বিন্দু (৪৫), পিতা- গিয়াস উদ্দিন, সাং- উত্তর বেতকা, থানা- টংগিবাড়ী, জেলা- মুন্সিগঞ্জ’কে ৭০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে টংগিবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply