1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
টঙ্গীবাড়ীতে ব্যবসায়ীর বাড়িতে রা ইট নিক্ষেপ, জানালার গ্লাস ভাঙচুর - বিক্রমপুর চিত্র
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে কৃষি কার্যালয় থেকে ধর্ষন মামলায় কৃষি কর্মকর্তা গ্রেফতার মুন্সীগঞ্জে নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজকে সংবর্ধনা দিলেন আইনজীবীরা মুন্সীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার টঙ্গীবাড়ীতে ব্যবসায়ীর বাড়িতে রা ইট নিক্ষেপ, জানালার গ্লাস ভাঙচুর  মুন্সীগঞ্জে এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  মুন্সীগঞ্জে  র‍্যাব পরিচয়ে ডাকাতি চেষ্টা,  চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টঙ্গিবাড়ীতে দই ও রসমালাইয়ের পাত্রে তারিখ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ভাই বোনের মৃ-ত্যূ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আদালতের বিচারক ও আইনজীবীদের সমন্বয়ে সচেতনতামূলক কর্মসূচি টংগিবাড়ীতে মিশুক চালককে চেতনানাশক খাইয়ে মিশুক ছিনতাইয়ের চেষ্টা ছিনতাইকারী গ্রেফতার 

টঙ্গীবাড়ীতে ব্যবসায়ীর বাড়িতে রা ইট নিক্ষেপ, জানালার গ্লাস ভাঙচুর

  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ টাইম ভিউ

টঙ্গীবাড়ীতে ব্যবসায়ীর বাড়িতে রা ইট নিক্ষেপ, জানালার গ্লাস ভাঙচুর

টঙ্গীবাড়ী প্রতিনিধি:-
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের বালুর মাঠ এলাকায় রাতের আঁধারে বিশিষ্ট ব্যবসায়ী রতন খানের বাড়িতে ইট নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়িতে থাকা তার অসুস্থ বাবা-মায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কে বা কারা রতন খানের বাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এতে বাড়ির জানালার কয়েকটি গ্লাস ভেঙে যায়। তবে এ হামলার সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়িতে রতন খানের অসুস্থ বাবা-মা অবস্থান করছিলেন। গভীর রাতে হঠাৎ ইট নিক্ষেপের শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পর থেকে নিরাপত্তা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ব্যবসায়ী রতন খান বলেন, “কেউ পরিকল্পিতভাবেই হয়তো এ জঘন্য কাজ করেছে। আমার অসুস্থ বাবা-মা বাড়িতে থাকেন। এ ধরনের ঘটনায় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন।”

এ ঘটনায় এলাকায়ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews