মুন্সীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ভাই বোনের মৃ-ত্যূ
নিজস্ব প্রতিনিধি-
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তানিসা ও রায়হান নামে আট বছর বয়সী জমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে সিরাজদিখান উপজেলার চসীমউদ্দীন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।। নিহত তানিসা ও রায়হান রাজধানীর ডেমরার ঠুলঠুলীয়া গ্রামের কুয়েতপ্রবাসী শরিফের সন্তান।
নিহতদের নানা আবুল কাশেম জানান, দু’দিন আগে তার মেয়ে তানজিলা তিন সন্তানকে নিয়ে তার বাড়িতে বেড়াতে আসেন। রবিবার দুপুরে তিনি নামাজ পড়তে মসজিদে যান। এ সময় তানিসা ও রায়হান বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল।
তিনি আরো জানান, নামাজ শেষে বাড়িতে ফিরে জানতে পারেন, বাড়ির পাশের পুকুরে দুই নাতি-নাতনি পড়ে গেছে। খেলাধুলার একপর্যায়ে একজন পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে অপরজনও পানিতে ডুবে যায়। পরে স্থানীয় এক ব্যক্তি তাদের পুকুর থেকে উদ্ধার করেন। এরপর দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে দু’জনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
Leave a Reply