1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জ ঘরের দরজার তালা ভেঙ্গে স্বর্নালঙ্কার চুরী দুই চোর গ্রেফতার ৩ ভরি স্বর্ণালংকার উদ্ধার - বিক্রমপুর চিত্র
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে বান্ধবীদের সাথে নদীতে গোসলে নেমে নিখোঁজ নারীর সন্ধান দুই দিনেও মেলেনি মুন্সীগঞ্জে ২৪ মামলার আসামী গাঁজা মনির ৩০০ পিস ইয়াবাসহ  গ্রেফতার মুন্সীগঞ্জ ঘরের দরজার তালা ভেঙ্গে স্বর্নালঙ্কার চুরী দুই চোর গ্রেফতার ৩ ভরি স্বর্ণালংকার উদ্ধার লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সিরাজদিখানে গৃহবধূকে অমানবিক নির্যাতনের অভিযোগ, প্রাণনাশের হুমকি মুন্সীগঞ্জ ঝাড়ু হাতে পরিছন্নতা অভিযানে অংশ নিলেন এমপি  টঙ্গীবাড়িতে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের বাবার কবরে ভেঙে ফেললো প্রতিবেশী মুন্সীগঞ্জে স্বর্ণ-টাকা নিয়ে দুই সন্তানের মা উধাও, স্বামীর দাবি পরকীয়া সিরাজদিখানে ক্লাসরুমে ঢুকে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রকে ৩ আছাড়ের ঘটনায় মামলা মুন্সীগঞ্জে ডেঙ্গুর ভয়াবহ উর্ধ্বগতি সেপ্টেম্বরেই আক্রান্ত ৯৩৭ জন

মুন্সীগঞ্জ ঘরের দরজার তালা ভেঙ্গে স্বর্নালঙ্কার চুরী দুই চোর গ্রেফতার ৩ ভরি স্বর্ণালংকার উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৮ টাইম ভিউ

মুন্সীগঞ্জ ঘরের দরজার তালা ভেঙ্গে স্বর্নালঙ্কার চুরী দুই চোর গ্রেফতার ৩ ভরি স্বর্ণালংকার উদ্ধার

নিজস্ব  প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার দুই আসামীকে গ্রেফতার সহ  চুরী যাওয়া ০৩ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ সদর থানায় সালমা আক্তার (২৯) অভিযোগ দায়ের করেন , গত ২৪-০৬-২০২৬ ইং তারিখ সকাল অনুমান ১১:৪০ ঘটিকা হতে ১২:১৫ ঘটিকার মধ্যে তার বাসার দরজার তালা ভেঙ্গে অজ্ঞাতনামা চোরেরা ঘরের ভিতরে প্রবেশ করে কাঠের আলমারী ভেঙ্গে প্রায় ০৫ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। উক্ত অভিযোগের ভিত্তিতে সদর থানায় মামলা রুজু হয়।

পরবর্তীতে গত ৩ অক্টোবর রাত ৫ টার দিকে  মাঠপাড়া এলাকা হতে উক্ত চুরির ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো-
১। দেওয়ান মোঃ ওসমান মাসুদ রানা (৫০), পিতা- মৃত দেওয়ান আশরাফ আলী, স্থায়ী ঠিকানা- দেওয়ান বাড়ী মাউশার, থানা- ভেদরগঞ্জ, জেলা- শরীয়তপুর, বর্তমান- চুনকুটিয়া সাবান ফ্যাক্টরী মাঠের কোনায়, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।

২। দেওয়ান মোহাম্মদ মারুফ হোসেন (৩৮), পিতা- মৃত দেওয়ান আশরাফ আলী, উভয় ঠিকানা একই।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজধানীর তাঁতীবাজারস্থ এস এস জুয়েলার্স থেকে বিক্রিত চোরাই ৩ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং বাকি স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews