1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে বান্ধবীদের সাথে নদীতে গোসলে নেমে নিখোঁজ নারীর সন্ধান দুই দিনেও মেলেনি - বিক্রমপুর চিত্র
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে বান্ধবীদের সাথে নদীতে গোসলে নেমে নিখোঁজ নারীর সন্ধান দুই দিনেও মেলেনি মুন্সীগঞ্জে ২৪ মামলার আসামী গাঁজা মনির ৩০০ পিস ইয়াবাসহ  গ্রেফতার মুন্সীগঞ্জ ঘরের দরজার তালা ভেঙ্গে স্বর্নালঙ্কার চুরী দুই চোর গ্রেফতার ৩ ভরি স্বর্ণালংকার উদ্ধার লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সিরাজদিখানে গৃহবধূকে অমানবিক নির্যাতনের অভিযোগ, প্রাণনাশের হুমকি মুন্সীগঞ্জ ঝাড়ু হাতে পরিছন্নতা অভিযানে অংশ নিলেন এমপি  টঙ্গীবাড়িতে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের বাবার কবরে ভেঙে ফেললো প্রতিবেশী মুন্সীগঞ্জে স্বর্ণ-টাকা নিয়ে দুই সন্তানের মা উধাও, স্বামীর দাবি পরকীয়া সিরাজদিখানে ক্লাসরুমে ঢুকে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রকে ৩ আছাড়ের ঘটনায় মামলা মুন্সীগঞ্জে ডেঙ্গুর ভয়াবহ উর্ধ্বগতি সেপ্টেম্বরেই আক্রান্ত ৯৩৭ জন

মুন্সীগঞ্জে বান্ধবীদের সাথে নদীতে গোসলে নেমে নিখোঁজ নারীর সন্ধান দুই দিনেও মেলেনি

  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৮ টাইম ভিউ
মুন্সীগঞ্জে বান্ধবীদের সাথে নদীতে গোসলে নেমে নিখোঁজ নারীর সন্ধান দুই দিনেও মেলেনি
নিজস্ব প্রতিনিধি-
মুন্সীগঞ্জে দুই বান্ধবীর সাথে নদীতে গোসল করতে নেয়ে নিখোজ বান্ধবীর সন্ধান দুই দিনেও মেলেনি ।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে সোমবার (৫ অক্টোবর) সন্ধা সাড়ে ৬টার দিকে ঢাকা পোস্টকে বলেন, নিখোজ নারীকে উদ্ধােরের জন্য আমরা সকল ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। সন্ধা ৬টা পর্যন্ত আমাদের ডুবরী দল নদীতে তল্লাশী অভিযান চালিয়েছে। তবে নদীতে প্রচন্ড স্রোত থাকার কারনে আমাদের অভিযান ব্যাহত হয়েছে। ওই নারীর মৃতদেহ নদী হতে ভেসে উঠার সময় হয়েছে। আমরা নদীর তীরবর্তী বিভিন্ন স্থানের মানুষকে সংবাদ দিয়ে রেখেছি আমরাও খোঁজ করছি।
ফায়ার   সার্ভিস   সুত্রে জানাগেছে,  রবিবার ( ৪ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে
মুন্সীগঞ্জের  সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামে ইছামতী নদীর গুদারা ঘাট এলাকায় তিন বান্ধবী গোসল করতে নদীতে নামেন। এ সময় দুইজন সাঁতরে নদী থেকে উঠতে আসতে সক্ষম হলেও অপর একজন নারী যার নাম হাবিবার রহমান বাবলী (৪৮), নদীতে নিখোঁজ হন।
সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরবর্তীতে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ নারীকে উদ্ধারে নদীতে ডুবুরি অভিযান শুরু করে।

জানাযায়, নিখোঁজ নারীসহ তিন বান্ধবী ঢাকার বাসিন্দা। তারা সিরাজদিখানে ভুঁইয়াবাড়ী বান্ধবী হালিমা সিকদার  চামেলির বাড়িতে বেড়াতে এসে ইছামতী নদীতে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে হাবিবার রহমান বাবলী নিখোঁজ হন। বাবলী ঢাকার  রায়ের বাগ এলাকার লুৎফর রহমান মিন্টু এর স্ত্রী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews