মুন্সীগঞ্জে কলা রুটি খাওয়ায়ে অজ্ঞান করে অটো ছিনতাইয়ের চেষ্টা
নিজস্ব প্রতিনিধি –
মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইছাপুরা হতে দুই যাত্রী নিয়ে মুন্সীগঞ্জ আদালতে আসার পথে কলা রুটি খাইয়ে সচেতন করে অটো ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আহত অবস্থায় অটো রিক্সাচালক ইউসুফ তালুকদারকে কতিপয় আইনজীবী উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে সে জ্ঞান ফিরে পায়। এ সময় তার অটো রিক্সাটিও উদ্ধার করে কতিপয় আইনজীবী। ভুক্তভোগী অটো চালক সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া গ্রামের জহিরুল তালুকদারের ছেলে।
এ ব্যাপারে ভুক্তভোগী অটো চালক ইউসুফ তালুকদার জানান, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯ টার দিকে ইছাপুরা এলাকা হতে দুই যাত্রী তাকে মুন্সিগঞ্জ আদালতে আসার কথা বলে নিয়ে আসে। পরে ওই যাত্রীরা অটোতে বসে কলা-রুটি খাচ্ছিল।
ইউসুফকে কলা ও রুটি খাওয়ার জন্য একাধিকবার অনুরোধ করে ওই দুই যাত্রী। পরে ইউসুফ যাত্রীদের দেওয়া কলা ও রুটি খাওয়ার কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির অ্যাডভোকেট মাসুদ আলম বলেন,কোর্ট প্রাঙ্গণে ছেলেটি অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। বিভিন্ন লোকজন আসে। আসার পরে কেউ হাসপাতালে আনার জন্য আগ্রহ দেখায় না। পরবর্তীতে আমাদের ওই পুলিশ ভাইয়ের সহযোগিতায়, তাকে বললাম চলেন আমরা দুজনে নিয়ে যাই।
তখন ওই পুলিশ ভাই এবং আমি এবং আমাদের একজন সহকারী মান্নান, এই তিনজন মিলে হাসপাতালে আনছি, ভর্তি করছি।এখন ওনাদের আত্মীয় স্বজনরে মানে খবর দিছি, ওনাদের আত্মীয় স্বজন এখনো আইসা পৌঁছায় নাই। তবে ওর সাথে আলোচনা করার পরে যেটা জানতে পারলাম, যাত্রী বেশে দুজন লোক ওনার গাড়িতে ওঠে, পরবর্তীতে ওনাকে জোরপূর্বক কলা খাওয়ানো হয়। কলা খাওয়ানোর পরে সে অজ্ঞান হয়ে যায়, আর কিছু বলতে পারে না।
এখন গাড়িটা আমরা কোর্ট প্রাঙ্গণে রেখে এসেছি। এখন হলো ওর গার্জিয়ান আসলে, গার্জিয়ানের কাছ থেকে বুঝিয়ে দিয়ে হয়তো আমরা এখান থেকে চলে যাবো।
Leave a Reply