মুন্সীগঞ্জে ২৪ মামলার আসামী গাঁজা মনির ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার
মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জে ২৪ মামলার আসামী গাঁজা মনির ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকাল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর থানাধীন ডিঙ্গাভাঙ্গা সাকিনস্থ শহীদ দেওয়ান এর বাড়ির সামনের পায়ে হাঁটা কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযানে “মাদক, হত্যা, অস্ত্র ও মারামারিসহ ২৪ মামলার আসামী” মনির হোসেন @ গাঁজা মনির (৫৪), পিতা- মৃত সবুর মন্ডল, সাং- ডিঙ্গাভাঙ্গা, থানা ও জেলা- মুন্সীগঞ্জ’কে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মনির হোসেন ওরফে গাঁজা মনির দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক, হত্যা, অস্ত্র, মারামারিসহ ২৪টি মামলা রয়েছে।
এ সংক্রান্তে মুন্সীগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply